ঢাকা ০২:৫২ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রয়াত নেতৃবৃন্দের স্মরণে বৃহত্তর ময়মনসিংহ সমিতির উদ্যোগে ২০ জুন আলোচনা সভা ও দোয়া মাহফিল দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা নিরাপত্তা যেন দূরে ঠেলে না দেয় : প্রধানমন্ত্রী ঐক্য ও সম্প্রীতির বার্তা দিয়ে ওবামার প্রেসিডেন্সিয়াল সেন্টার উদ্বোধন মধ্যপ্রাচ্যে শান্তির সুবাতাস এই সপ্তাহে ওটিটি প্ল্যাটফর্মে দর্শকদের জন্য যা থাকছে সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের শাকিরার প্রেম-বিচ্ছেদের গল্প শিক্ষা খাতে ৮৩ হাজারো মামলার জটে আটকা শিক্ষক ও কর্মচারী নিয়োগ: শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভা অনুষ্ঠিত

২ লাখে জাদুর মোরগ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:০৮:১১ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০১৫
  • ৪৬৯ বার

দুনিয়ায় কত জাতের মোরগই না রয়েছে। তবে এমন এক জাতের মোরগ রয়েছে ইন্দোনেশিয়ায় যা দেখতে একদম কালো কুচকুচে। এ জাতের মোরগের নাম আয়াম চেমানি। চেমানি বড়ই দুর্লভ প্রজাতির মোরগ। এ জাতের মোরগের মাংস রাতের মতো কালো। যেন কোনো দুষ্ট প্রেতাত্মা এর ওপর ভর করেছে! আয়াম চেমানির উৎপত্তি ইন্দোনেশিয়ায় হলেও খোদ ইন্দোনেশিয়াতেই এর খোঁজ মেলা ভার। দেশটির জাভা অঞ্চলে হাতেগোনা কিছু খামারি এ জাতের মোরগ পালন করে থাকেন। আয়াম চেমানির রক্ত ছাড়া বাকি সবই কারো। চোখ, ঠোঁট, চামড়া, গিলা, কলিজাসহ দেহের যা কিছু আছে সবই কালো। স্থানীয়দের বিশ্বাস, আয়াম চেমানি হলো জাদুর মোরগ। এ মোরগের নাকি ঐশ্বরিক ক্ষমতা আছে। লোকবিশ্বাসের কারণেই আয়াম চেমানির দাম এত বেশি। দাম শুনলে চমকে উঠবেন। এর দাম বাংলাদেশি টাকায় প্রায় দুই লাখ টাকা। শুধু ইন্দোনেশিয়া থেকে কিনলে এ দামে পাবেন। তবে মার্কিন মুলুক থেকে কিনলে এর দাম ৪ লাখ টাকা! ১৯৯৮ সালে প্রথম ইউরোপে এ জাতের মোরগ আনা হয়। সৌখিনদের কাছে এ জাতের মোরগ খুবই প্রিয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

প্রয়াত নেতৃবৃন্দের স্মরণে বৃহত্তর ময়মনসিংহ সমিতির উদ্যোগে ২০ জুন আলোচনা সভা ও দোয়া মাহফিল

২ লাখে জাদুর মোরগ

আপডেট টাইম : ১০:০৮:১১ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০১৫