ঢাকা ০৭:০৬ পূর্বাহ্ন, বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ২৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

বিশ্বব্যাপী কোরআন প্রতিযোগিতায় বিজয়ীদের সংবর্ধনা জানাবে ছাত্রলীগ: গোলাম রাব্বানী

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৩০:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ মে ২০১৯
  • ৩৯০ বার

হাওর বার্তা ডেস্কঃ বিশ্বব্যাপী কোরআনের বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী। মঙ্গলবার তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার ভেরিভাইড আইডি থেকে এক পোস্টে একথা জানান।

তিনি বলেন, ঈদের পর দ্রুততম সময়ে এই আয়োজন করা হবে ইনশাল্লাহ। ওই স্ট্যাটাসে গোলাম রাব্বানী লিখেন, পবিত্র কোরআন প্রতিযোগিতায় বিশ্ব মানচিত্রে গৌরবান্বিত নাম, ‘বাংলাদেশ’। টানা ৩ বার বিশ্বজয়, এবারও ১ম স্থান অধিকার করেন বাংলাদেশের কিশোর হাফেজ আবদুল্লাহ আল মামুন।

গোলাম রাব্বানী বলেন, এযাবৎ পবিত্র কোরআন প্রতিযোগিতায় অংশ নিয়ে মেধার আলোকচ্ছটায় যারা বিশ্ব দরবারে দেশের নাম উজ্জ্বল করেছে তাদের সংবর্ধনা, সম্মাননা স্বীকৃতি ও বৃত্তি প্রদানের আয়োজন করবে বাংলাদেশ ছাত্রলীগ। ঈদের পর দ্রুততম সময়ে এই আয়োজন করা হবে ইনশাল্লাহ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

বিশ্বব্যাপী কোরআন প্রতিযোগিতায় বিজয়ীদের সংবর্ধনা জানাবে ছাত্রলীগ: গোলাম রাব্বানী

আপডেট টাইম : ১১:৩০:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ মে ২০১৯