ঢাকা ১২:১৩ অপরাহ্ন, বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ২৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

গ্রামের মানুষের কথা বিবেচনায় রেখেই হবে এবারের বাজেট

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৫৮:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ২২ মে ২০১৯
  • ৩০৭ বার

হাওর বার্তা ডেস্কঃ গ্রামের প্রত্যন্ত অঞ্চলের মানুষের কথা বিবেচনা করেই এবারের বাজেট পাশ করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সে লক্ষে আগামী ১৩ই জুন সংসদে উত্থাপিত হবে ২০১৯-২০ সালের বাজেট। বৌদ্ধদের একটি প্রতিনিধি দল গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে গেলে এ তথ্য জানান তিনি। একই সঙ্গে প্রধানমন্ত্রী বলেন, বিশ্বময় চলছে সন্ত্রাস-জঙ্গিবাদ, এই জঙ্গিদের কোন দেশ নেই, কোন সীমান্ত নেই। বুদ্ধ পূর্নিমা উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করতে সকালে গণভবনে যান বৌদ্ধ সম্প্রদায়। এসময় প্রতিনিধিদের কাছ থেকে বৌদ্ধ সম্প্রদায়ের লোকজনের খোঁজ খবর নেন প্রধানমন্ত্রী।

শুভেচ্ছা বক্তব্যে শেখ হাসিনা বলেন, প্রত্যেকটি ধর্মের লোক যেন শান্তিপূর্ন ভাবে নিজ নিজ ধর্ম পালন করতে পারে সেই লক্ষে কাজ করছে সরকার। দারিদ্র্যমুক্ত দেশ গড়তে সরকার কাজ করছে বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠকে আগামী বাজেটের প্রসঙ্গও তুলে ধরেন প্রধানমন্ত্রী, বলেন-এবারের বাজেটে প্রাধান্য পাবেন গ্রামের প্রত্যন্ত অঞ্চলের মানুষ। বৌদ্ধ সম্প্রদায়ের সঙ্গে বৈঠকে নিজের সুস্বাস্থ্যের জন্য দেশবাসীর কাছে দোয়া চান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

গ্রামের মানুষের কথা বিবেচনায় রেখেই হবে এবারের বাজেট

আপডেট টাইম : ১০:৫৮:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ২২ মে ২০১৯