ঢাকা ০১:৪৭ অপরাহ্ন, বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ২৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

কিশোরগঞ্জের কৃতী সন্তান কসবার ইউএনও মাসুদ উল আলম

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:২২:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ মে ২০১৯
  • ৩০১ বার

হাওর বার্তা ডেস্কঃ ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে কিশোরগঞ্জের কৃতী সন্তান মাসুদ উল আলমকে পদায়ন করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ মে) চট্টগ্রাম বিভাগীয় কমিশনার এর কার্যালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই পদায়ন করা হয়। মাসুদ উল আলম কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলার করগাঁও ইউনিয়নের মামুদপুর গ্রামের গর্বিত সন্তান।

মাসুদ উল আলমের পিতা সমাজসেবা অধিদপ্তরের অবসরপ্রাপ্ত উপপরিচালক মুক্তিযোদ্ধা মো. সামসুল আলম এবং মাতা মমতা আলম। দুই ভাই বোনের মধ্যে মাসুদ উল আলম বড়। ছোট বোন নুসাইবা তাসনিম সারা কিশোরগঞ্জ এসভি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী।

মাসুদ উল আলম ৩১তম বিসিএস প্রশাসন ক্যাডারে উত্তীর্ণ হয়ে ২০১৩ সালে যশোর কালেক্টরেট এ সহকারী কমিশনার হিসেবে যোগদান করেন। পরবর্তীতে তিনি ময়মনসিংহ বিভাগীয় কমিশনার এর কার্যালয় এবং ২০১৬ সালের ডিসেম্বর থেকে ২০১৮ সালের মার্চ পর্যন্ত শেরপুর জেলার নকলা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পালন করেন।

২০১৮ সালের ২০ ফেব্রুয়ারিতে তিনি সিনিয়র সহকারী সচিব হিসেবে পদোন্নতি পান এবং বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয় এ দায়িত্ব পালন করেন।

মাসুদ উল আলম ২০০০ সালে কিশোরগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং ২০০২ সালে কিশোরগঞ্জ শহরের ওয়ালীনেওয়াজ খান কলেজ থেকে কৃতিত্বের সাথে এইচএসসি পাস করেন। পরবর্তীতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এর লোকপ্রশাসন বিভাগ থেকে স্নাতক এবং স্নাতকোত্তর সম্পন্ন করেন। ব্যক্তিগত জীবনে বিবাহিত মাসুদ উল আলমের স্ত্রী নূর শাহজাদি ইয়াছমিন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এর লোক প্রশাসন বিভাগ থেকে কৃতিত্বের সাথে স্নাতক এবং স্নাতকোত্তর সম্পন্ন করেছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

কিশোরগঞ্জের কৃতী সন্তান কসবার ইউএনও মাসুদ উল আলম

আপডেট টাইম : ১১:২২:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ মে ২০১৯