ঢাকা ০৩:৫৩ অপরাহ্ন, বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ২৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সব ধর্মই শান্তির কথা বলে: প্রধানমন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:৩৪:২৩ অপরাহ্ন, সোমবার, ২০ মে ২০১৯
  • ৩৫৪ বার

হাওর বার্তা ডেস্কঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘সব ধর্মই শান্তির কথা বলে। ধর্ম যার যার, উৎসব সবার এবং এভাবেই বাংলাদেশে উৎসবগুলো পালন করা হয়। যে ধর্মের উৎসবই হোক, সবাই মিলেই কিন্তু সেটা উদযাপন করে। সাম্প্রদায়িক সম্প্রীতিতে বাংলাদেশ বিশ্বে দৃষ্টান্ত স্থাপন করেছে। সহনশীলতা ও এই ভাতৃত্ববোধ সবার মাঝে থাকুক। যেকোনো সম্প্রদায় যেন নিজেদের অবহেলিত মনে না করে।’ বুদ্ধপূর্ণিমা উপলক্ষে সোমবার গণভবনে বৌদ্ধ ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ধর্ম নিয়ে বাড়াবাড়ি গ্রহণযোগ্য নয়। এ দেশে বসবাসকারী সবাই সম্মানের সঙ্গে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম পালন করবে, এটিই আমাদের চাওয়া।

এ সময় তিনি সব ধর্মের মানুষ যেন শান্তিপূর্ণভাবে, সম্মানের সঙ্গে, স্বাধীনভাবে ধর্ম পালন করতে পারে তা নিশ্চিত করতে সরকারের নেয়া বিভিন্ন পদক্ষেপ ও সফলতার কথা তুলে ধরেন।

প্রধানমন্ত্রী আরো বলেন, সন্ত্রাস-জঙ্গিবাদ এগুলো এখন সারা বিশ্বে সমস্যা হিসেবে দেখা দিয়েছে। আসলে জঙ্গি জঙ্গিই, তাদের কোনো ধর্ম নাই, দেশ নাই, সমাজ নাই। তারা জঙ্গিই এটিই হলো বাস্তবতা। সেই জায়গা থেকে বাংলাদেশকে মুক্ত রেখে আমরা অর্থনৈতিক অগ্রগতি ত্বরান্বিত করতে চাই।

দেশকে পুরোপুরিভাবে দারিদ্র্যমুক্ত করতে তার সরকার কাজ করে যাচ্ছে বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

সব ধর্মই শান্তির কথা বলে: প্রধানমন্ত্রী

আপডেট টাইম : ০৬:৩৪:২৩ অপরাহ্ন, সোমবার, ২০ মে ২০১৯