হাওর বার্তা ডেস্কঃ অবসরে গেলেন স্থানীয় সরকার বিভাগের জ্যেষ্ঠ সচিব এস এম গোলাম ফারুক। রবিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. তমিজুল ইসলাম খান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা যায়। প্রজ্ঞাপনে বলা হয়, স্থানীয় সরকার বিভাগের জ্যেষ্ঠ সচিব এস এম গোলাম ফারুককে আগামী ৩১ মে সরকারি চাকরি থেকে অবসর দেওয়া হয়। তিনি বিধি অনুযায়ী অবসরোত্তর ছুটিকালীন সুবিধাদি প্রাপ্য হবেন।
এস এম গোলাম ফারুক ২০১৮ সালের ১২ নভেম্বর স্থানীয় সরকার বিভাগে জ্যেষ্ঠ সচিব হিসেবে যোগ দেন। এর আগে তিনি পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের জ্যেষ্ঠ সচিব এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগে তিনি পরিকল্পনা কমিশনের সদস্য (সরকারের সচিব) হিসেবে দায়িত্ব পালন করেন।
এস এম গোলাম ফারুক ১৯৮৩ সালে বাংলাদেশ সিভিল সার্ভিস (প্রশাসন) ক্যাডারে যোগদান করেন।
Reporter Name 






















