ঢাকা ০৮:২৮ অপরাহ্ন, বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ২৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

বায়তুল মোকাররম মসজিদের প্যান্ডেল ভেঙে আহতদের দেখতে হাসপাতালে ছুটে গেলেন ধর্ম মন্ত্রী শেখ আব্দুল্লাহ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:২৯:১২ পূর্বাহ্ন, রবিবার, ১৯ মে ২০১৯
  • ৩১৩ বার

হাওর বার্তা ডেস্কঃ বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটের প্যান্ডেল ভেঙে পড়ে নামাজরত অবস্থায় আহতদের খোজ নিতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও পঙ্গু হাসপাতালে ছুটে গেলেন ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ। সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আহতদের সুচিকিৎসার যাবতীয় ব্যবস্থা গ্রহণ করেন ধর্ম প্রতিমন্ত্রী। ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন গুরুতর আহত বরিশালের আফজাল হোসেনকে আইসিইউতে সুচিকিৎসা নিশ্চিত করেন। প্রায় ২ ঘন্টা ঢাকা মেডিকেলে অবস্থান করেন।

নগর পুলিশের বিশেষ শাখার (এসবি) এএসআই শরিফুল ইসলাম (৩৬) কে পঙ্গু হাসপাতালে স্থানান্তরের ব্যবস্থা গ্রহণ করেন। প্রতিমন্ত্রী এ সময়ে অন্যান্য রোগীদের খোজ নেন ধর্ম প্রতিমন্ত্রী। পরে নগর পুলিশের বিশেষ শাখার (এসবি) এএসআই শরিফুল ইসলাম (৩৬) কে দেখতে পঙ্গু হাসপাতালে ছুটে যান এবং তার চিকিৎসার খোজ খবর নেন এবং পঙ্গুতেও দেড় ঘন্টা অবস্থান করেন। পরে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের ক্ষতিগ্রস্ত অস্থায়ী মঞ্চ এলাকা পরিদর্শন করেন প্রতিমন্ত্রী। উল্লেখ্য গতকাল হঠাৎ ঝড়-বৃষ্টিতে বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটের প্যান্ডেল ভেঙে পড়ে নামাজরত অবস্থায় শফিকুল ইসলাম (৩৬) নামে এক মুসল্লির মৃত্যু হয়েছে।

এছাড়া আহত হন মোট ২২ জন। রফিউজ্জামান (২৪), মনিরুল ইসলাম (৩০), আব্দুল কুদ্দুস (৩৪), জানে আলম (২২), সাদিকুর রহমান (২৭), তারেক রহমান (৩৫), মাসুদ (২৬), জহিরুল ইসলাম (২৮), সজীব (২৫), আওয়াল (২৮), বিপ্লব (২৪) ও আমিন উল্লাহ (২৬) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীণ আছেন। নিহতের পরিবারকে নগদ ২৫ হাজার টাকা দেয়া হয়েছে। ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ আরো বলেন, হতাহতের ঘটনা তদন্তে ইসলামিক ফাউন্ডেশনের সচিবের নেতৃত্বে ৫ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটি আগামী মঙ্গলবার রিপোর্ট উপস্থাপন করবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

বায়তুল মোকাররম মসজিদের প্যান্ডেল ভেঙে আহতদের দেখতে হাসপাতালে ছুটে গেলেন ধর্ম মন্ত্রী শেখ আব্দুল্লাহ

আপডেট টাইম : ১১:২৯:১২ পূর্বাহ্ন, রবিবার, ১৯ মে ২০১৯