ঢাকা ০৪:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

ধান কেটে দিলেন বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও সাংবাদিকরা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:১৪:১২ পূর্বাহ্ন, রবিবার, ১৯ মে ২০১৯
  • ৩৪৪ বার

হাওর বার্তা ডেস্কঃ দেশের বিভিন্ন জায়গার মতো নওগাঁর ধামইরহাটেও কৃষি শ্রমিক সংকটে কৃষকরা যখন তাদের ফসল মাঠ থেকে ঘরে তুলতে পারছেন না, ঠিক তখন তাদের পাশে দাঁড়ালেন স্থানীয় কৃষি অফিস, বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও সাংবাদিকরা। জমি থেকে ধান কাটায় সাহায্য করেন তারা। শনিবার (১৮ মে) সকাল ৭টায় কৃষি কর্মকর্তা সেলিম রেজা, চকময়রাম সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম খেলাল ই-রব্বানী, উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মেহেদী হাসান, ২০ শিক্ষার্থীসহ অনেকেই ঘাড়ে গামছা নিয়ে ধান কাটতে নেমে পড়েন। দুপুর ১২টা পর্যন্ত কৃষক আজিজার রহমানের দেড় বিঘা জমির ধান কাটেন তারা।

কৃষক আজিজার রহমান বলেন, ‘আমি টাকার জন্য কামলা লাগাতে পারছিলাম না। আমার ধান পেকে গেলেও আমি চিন্তায় ছিলাম কীভাবে ধান কাটবো। আজ উপজেলা কৃষি অফিসারসহ অনেকেই আমার জমির ধান কেটে দিয়েছেন। আমি চাই এবার ধানের ন্যায্যমূল্য যেন পাই।’

উপজেলা কৃষি অফিসার সেলিম রেজা বলেন, ‘স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠনের সহযোগিতা নিয়ে আগামী ১০ দিনের প্রতিদিন একবেলা করে বিনামূল্যে ধামইরহাটে গরিব কৃষকদের ধান কেটে দেওয়ার উদ্যোগ নিয়েছি আমরা। কৃষকরা যাতে তাদের কষ্টের ফসল ঘরে তুলতে পারেন সেজন্য আমরা এই উদ্যোগ নিয়েছি।’

উপজেলা নির্বাহী অফিসার গনপতি রায় বলেন, ‘বাংলাদেশ কৃষিভিত্তিক দেশ। আর আমাদের বর্তমান সরকার কৃষকবান্ধব সরকার। এ কারণে সরকারি কর্মকর্তা ও সুশীল সমাজের ব্যতিক্রমী এমন উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। আমার পক্ষ থেকে আমি সার্বিক সহযোগিতা দেবো।’

সূত্র- বাংলা ট্রিবিউন

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

ধান কেটে দিলেন বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও সাংবাদিকরা

আপডেট টাইম : ১১:১৪:১২ পূর্বাহ্ন, রবিবার, ১৯ মে ২০১৯