ঢাকা ০৬:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ফ্যাসিস্ট আমলের প্রশাসনিক বলয় এখনো বহাল! ১৭ বছর বঞ্চিত কর্মকর্তাদের মূল্যায়ন কোথায়? নির্ধারিত সময়ের মধ্যে উন্নয়ন প্রকল্পের কাজ শেষ করতে হবে : নৌ পরিবহন প্রতিমন্ত্রী শ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের ফোন ব্যবহার নিষিদ্ধ: শিক্ষামন্ত্রী কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কর্মসূচি ঘিরে নিরাপত্তা জোরদার: এসআরবি আমার চেয়েও বেশি অভিনয় বোঝে আমার মেয়ে নড়াইলে বিএনপির মিছিলে হামলায় নিহত ২, অভিযোগ কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের বিরুদ্ধে শীত এলেই দেশ বদলায় পাখি, পথ চেনে কীভাবে গোপালগঞ্জে এমপি বাবরের বাড়ি ও ক্লিনিকে নিষিদ্ধ ছাত্রলীগের আগুন চীনে করমর্দন ট্রাম্প-পুতিনের, শির সঙ্গে ত্রিপক্ষীয় আলোচনার প্রস্তুতি সংসদে বিরোধীদলীয় নেতা ঐক্যে ফাটল ধরায় নাশকতার সুযোগ পাচ্ছে ফ্যাসিস্টরা

শিয়াদের ওপর হামলা ও এএসআই হত্যা একইসূত্রে গাঁথা বলা ঠিক না

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:২৬:২৬ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০১৫
  • ৫৭০ বার

হোসনী দালানে শিয়াদের তাজিয়া মিছিলের প্রস্তুতিকালে বোমা বিস্ফোরণের ঘটনা ও মিরপুর দারুসালামে পুলিশ চেকপোস্টে দুর্বৃত্তের ছুরিকাঘাতে পুলিশের এএসআই ইব্রাহিম হত্যাকে একইসূত্রে গাঁথা বলে মন্তব্য করেছে পুলিশ। এ বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা গওহর রিজভী বলেছেন, সব ঘটনাকে একই সূত্রে গাঁথা বলা উচিত হবে না।
হোসনী দালানে বোমা হামলায় আহত ব্যক্তিদের ঢাকা মেডিকেল কলেজে দেখতে গিয়ে গওহর রিজভী সাংবাদিকদের এ কথা বলেন।
তিনি বলেন, তাজিয়া মিছিলের প্রস্তুতিতে বোমা হামলা নিঃসন্দেহে সন্ত্রাসী কর্মকা-। এই ঘটনায় যারা জড়িত, তাদের কাউকে ছাড় দেয়া হবে না।
প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা বলেন, এ ঘটনার সঙ্গে কারা জড়িত, তদন্ত না হওয়া পর্যন্ত এ ব্যাপারে বলা যাবে না। বিষয়টি প্রধানমন্ত্রী নিজে দেখছেন।
এর আগে সকালে ঢামেকে আহতদের দেখতে গিয়ে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) শহীদুল হক বলেছেন, পুলিশের এএসআই ইব্রাহিম মোল্লা ও শিয়াদের শোভাযাত্রায় বোমা হামলা একই সূত্রে গাঁথা। তিনি বলেন, স্বাধীনতাবিরোধী ও যুদ্ধাপরাধীরাই এ হামলাগুলোর সঙ্গে জড়িত। আমাদের কাছে সুনির্দিষ্ট তথ্য আছে স্বাধীনতাবিরোধী চক্র নানা নাশকতার মাধ্যমে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির চেষ্টা চালাচ্ছে। এই হামলাগুলো তাদেরই কাজ।
এদিকে খাদ্যমন্ত্রী কামরুল ইসলামও আহত ব্যক্তিদের অবস্থা দেখতে ঢামেকে যান। সেখানে সাংবাদিকদের তিনি বলেন, বিএনপি-জামায়াত জোট দেশকে অস্থিতিশীল করতে পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটাচ্ছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিস্ট আমলের প্রশাসনিক বলয় এখনো বহাল! ১৭ বছর বঞ্চিত কর্মকর্তাদের মূল্যায়ন কোথায়?

শিয়াদের ওপর হামলা ও এএসআই হত্যা একইসূত্রে গাঁথা বলা ঠিক না

আপডেট টাইম : ১০:২৬:২৬ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০১৫