ঢাকা ০২:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ২৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

লন্ডন থেকে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:০৩:৩৫ অপরাহ্ন, শনিবার, ১১ মে ২০১৯
  • ৩১৮ বার

হাওর বার্তা ডেস্কঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুক্তরাজ্যে ১০ দিনের সরকারি সফর শেষে দেশে ফিরেছেন। শনিবার সকাল ৯টা ৫৫ মিনিটে রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ভিভিআইপি ফ্লাইট অবতরণ করে।

স্থানীয় সময় গতকাল শুক্রবার সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটে লন্ডনের হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানটি যাত্রা করে। হিথ্রো বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সাঈদা মুনা তাসনিম।

গত ১ মে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১০ দিনের এক সফরে লন্ডনে যান। প্রধানমন্ত্রীর সফর সঙ্গীদের মধ্যে ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ডা. এ কে আবদুল মোমেন, প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান, পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম প্রমুখ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

লন্ডন থেকে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

আপডেট টাইম : ০৫:০৩:৩৫ অপরাহ্ন, শনিবার, ১১ মে ২০১৯