ঢাকা ০৮:৫৩ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

লন্ডনে সফর শেষে আগামী শনিবার দেশে ফিরবেন প্রধানমন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:৩৭:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ মে ২০১৯
  • ৪৯৯ বার

হাওর বার্তা ডেস্কঃ লন্ডনে সফর শেষে আগামী শনিবার দেশে ফিরবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। লন্ডনের স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ভিভিআইপি ফ্লাইট নম্বর বিজি ২০২ যোগে ঢাকার উদ্দেশে লন্ডন ত্যাগ করবেন তিনি।

এরপর শনিবার সকাল ১০টা ২০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন প্রধানমন্ত্রী। দেশে এসে তিনি আগামী রোববার থেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে নিয়মিত অফিস করবেন বলে কার্যালয়ের প্রেস উইং সূত্রে জানা গেছে।

গত ১ মে ১০ দিনের সরকারি সফরে লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন শেখ হাসিনা। বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, বেসামরিক বিমান ও পর্যটন বিষয়ক প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী, তিন বাহিনীর প্রধান, কূটনৈতিক কোরের ডিন এবং উচ্চপর্যায়ের সামরিক ও বেসামরিক কর্মকর্তারা।

প্রধানমন্ত্রীর সফর সঙ্গীদের মধ্যে রয়েছেন- পররাষ্ট্রমন্ত্রী ডা. এ কে আবদুল মোমেন, প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান, পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম প্রমুখ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

লন্ডনে সফর শেষে আগামী শনিবার দেশে ফিরবেন প্রধানমন্ত্রী

আপডেট টাইম : ০৫:৩৭:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ মে ২০১৯