ঢাকা ০৬:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান পাবনায় আমনের বাম্পার ফলন, ধানের ন্যায্যমূল্য না পেয়ে হতাশ কৃষকেরা এসএসসি-এইচএসসির প্রশ্ন ছাপা হবে পরীক্ষার ১ ঘণ্টা আগে: শিক্ষামন্ত্রী ড্রোন, এআই ও সাইবার যুদ্ধের সক্ষমতা বাড়াতে বললেন সেনাপ্রধান বাক্‌স্বাধীনতা ও গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: তথ্য প্রতিমন্ত্রী কোন ধাপে কত ইউনিয়নে ভোট, জানাল ইসি যুক্তরাষ্ট্রের ডিএফসি অর্থায়নের যোগ্যতার স্বীকৃতি পেল বাংলাদেশ থমথমে গোপালগঞ্জ: অরাজকতার নেপথ্য সমীকরণ, প্রশাসনিক রদবদল ও রাজনৈতিক দায়বদ্ধতা ছাত্রলীগের সন্ত্রাস, চাঁদাবাজি ও দখলদারিত্বের তথ্য সংগ্রহ করছে ছাত্রদল পারমাণবিক বোমা তৈরির কতটা কাছাকাছি ইরান

শীতের সবজি আসছে- তবুও দাম সাধারণের নাগালের বাইরে

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৫১:১৭ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০১৫
  • ৭১৬ বার

শনিবার রাজধানীর কারওয়ানবাজার, মহাখালী, গোপীবাগ, মুগদা ও যাত্রাবাড়ী কাঁচাবাজার ঘুরে দেখা গেছে শীতকালীন সবজি ফুলকপি, বাঁধাকপি, শিম, মূলা বাজারে আসতে শুরু করেছে । আকারে তেমন বড় না হলেও দামের দিক দিয়ে কপির দামটা একটু বেশ ‘ভারী’। অন্য সবজির দামও চড়া।

মাঝারি আকারের প্রতিটি ফুলকপি ও বাঁধাকপি ৪০ টাকা দরে বিক্রি হতে দেখা গেছে। এছাড়া প্রতি কেজি শিম ১২০ থেকে ১৩০ টাকা, মূলা ৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে ।

নতুন সবজি দেখে খুশি হলেও দাম নিয়ে অসন্তোষ দেখা গেছে ক্রেতাদের।সকালে কারওয়ানবাজারে ফুলকপি কিনছিলেন সাগর নামের একজন ক্রেতা । তিনি বলেন, “সবজির মধ্যে শীতের সবজি খেতে ভালো। বাজারে আগাম এসেছে, কিনছি। তবে দাম অনেক বেশি।

কারওয়ানবাজারে কাঁচামাল আড়ৎ ব্যবসায়ী মালিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল মান্নান বলেন, গত দুই সপ্তাহ ধরে বেশ কিছু শীতের সবজি বাজারে আসছে। মানিকগঞ্জ, মুন্সীগঞ্জ এলাকার ব্যবসায়ীরা এসব সবজি নিয়ে আসছেন। বাজারে নতুন আসায় দাম একটু বেশি।”কিছু দিনের মধ্যে যমুনার ওপারের যশোর, কুষ্টিয়া এলাকার সবজি আসা শুরু করলে দাম কমে আসবে বলে মনে করছেন ।

তবে রাজধানীর বাজারগুলোতে বেড়েছে কাঁচা মরিচের দাম । কেজিতে ২০ থেকে ৩০ টাকা পর্যন্ত বেড়ে বিক্রি হচ্ছে ১৬০ থেকে ২০০ টাকা দরে । গত সপ্তাহে ১৪০ থেকে ১৭০ টাকা কেজি দরে কাঁচা মরিচ পাওয়া গেছে।

মরিচের দাম বাড়ায় কারওয়ানবাজারের ব্যবসায়ী হান্নান বলেন, বর্তমানে বাজারে যেসব কাঁচা মরিচ পাওয়া যাচ্ছে তার অধিকাংশই ভারত থেকে আমদানি করা । দেশি কাঁচা মরিচের সরবরাহ অনেক কম। পূজার কারণে ভারত থেকে পণ্য আসতে একটু বেশি সময় লাগছে বলে দাম বেড়েছে। আগামী সপ্তাহ নাগাদ আবার দাম কমবে বলে আশা প্রকাশ করেন তিনি।

মরিচের দাম বাড়লেও কিছুটা কমেছে পেঁয়াজ ও আলুর দাম। এদিন রাজধানীর বিভিন্ন বাজারে ৬০ থেকে ৬২ টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রি হয়েছে, যা গত সপ্তাহেও ছিল ৭০ টাকা। ভারত থেকে আমদানি করা পেঁয়াজের দাম কমায় দেশি পেঁয়াজেরও দাম কমেছে বলে বিক্রেতারা জানিয়েছেন।

রাজধানীর বাজারগুলোতে আলু বিক্রি হচ্ছে ২২ থেকে ২৬ টাকা কেজি দরে। গত সপ্তাহে এসব আলু কমপক্ষে ২৪ টাকায় কিনতে হয়েছে। এছাড়া বাজারে কেজি প্রতি বেগুন ৫০ থেকে ৬০ টাকা, পটল ৪০ থেকে ৫০ টাকা, ঝিংগা ৩৫ থেকে ৪০ টাকা, চিচিংগা ৪০ টাকা, বরবটি ৫০ থেকে ৬০ টাকা, পেপে ৩০ টাকা, কচুরমুখী ৪০ থেকে ৫০ টাকা, করলা ও উচ্ছে ৭০ থেকে ৮০ টাকা, মিষ্টি কুমড়া ৩০ থেকে ৪০ টাকা দরে এবং লাউ প্রতি পিস ৪০ থেকে ৫০ টাকা ও চাল কুমড়া প্রতি পিস ৩০ থেকে ৩৫ টাকা দরে বিক্রি হচ্ছে।কমেছে লাল শাকের দাম। বর্তমানে লাল শাক ও মুলা শাকের আটি ৫ টাকা দরে পাওয়া যাচ্ছে। পুঁই শাক প্রতি আটি ১৫ থেকে ২০ টাকা দরে বিক্রি হচ্ছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

শীতের সবজি আসছে- তবুও দাম সাধারণের নাগালের বাইরে

আপডেট টাইম : ০৯:৫১:১৭ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০১৫