হাওর বার্তা ডেস্কঃ বাংলাদেশ পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (প্রশাসন) মোখলেসুর রহমান অবসরোত্তর ছুটিতে গেছেন। রবিবার পুলিশ সদর দপ্তরের পক্ষ থেকে তাকে আনুষ্ঠানিক বিদায় সংবর্ধনা দেয়া হয়। এ উপলক্ষে রবিবার দুপুরে বিদায়ী এ কর্মকর্তাকে জমকালো অনুষ্ঠানে ফুল ও উপহার দিয়ে বিদায়ী শুভেচ্ছা জানান পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মোহাম্মদ জাবেদ পাটোয়ারী।
বিদায় অনুষ্ঠানে মোখলেসুর রহমানের বর্ণাঢ্য কর্মজীবনের নানাদিক তুলে ধরেন বক্তারা। তারা তার সুস্থাস্থ ও দীর্ঘায়ু কামনা করেন। বিদায় অনুষ্ঠানে আরো ছিলেন-র্যাব মহাপরিচালক বেনজীর আহমেদ, ডিএমপি পুলিশ কমিশনার আছাদুজ্জামান মিয়া, অতিরিক্ত আইজি (এফঅ্যান্ডডি) মইনুর রহমান চৌধুরী, শিল্পাঞ্চল পুলিশের অতিরিক্ত আইজি আবদুস সালাম, রেলওয়ে পুলিশের অতিরিক্ত আইজি মহসিন হোসেন, এসবির অতিরিক্ত আইজি মীর শহীদুল ইসলাম, টিঅ্যান্ডআইএম’র অতিরিক্ত আইজি ইকবাল বাহার, অতিরিক্ত আইজি মোহাম্মদ শফিকুল ইসলাম, এপিবিএন অতিরিক্ত আইজি সিদ্দিকুর রহমান, ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার শাহাব উদ্দিন কোরেশীসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।মোখলেসুর রহমান ১৯৮৮ সালে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। তিনি পুলিশ সদর দপ্তরে অত্যন্ত দক্ষতার সাথে অতিরিক্ত আইজিপি (প্রশাসন ও অপারেশনস) হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি হিসেবে দায়িত্ব গ্রহণের আগে তিনি বাংলাদেশের অপরাধ তদন্ত শাখার (সিআইডি) প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। তার আগে তিনি পুলিশের ঢাকা বিভাগের ডিআইজি, পুলিশ সদর দপ্তরের ডিআইজি (ট্রেনিং) সারদা পুলিশ একাডেমির প্রিন্সিপাল, বরিশাল আরআরএফের কমান্ডেন্ট, পুলিশ সুপার গাজীপুর, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ডিসি-মতিঝিলসহ পুলিশ বিভাগের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন।
Reporter Name 





















