ঢাকা ০৩:৩৪ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি ভূমিকম্প মোকাবেলায় রাজধানীর ৪৪৫টি নিরাপদ আশ্রয়স্থল চিহ্নিত: ত্রাণমন্ত্রী এক বছরে ওরাকলের ১৩ শতাংশ কর্মী ছাঁটাই সাঁথিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার ওই ব্যক্তি আমার স্বামী না: চিত্রনায়িকা ববি বাণিজ্যিক ব্যাংকগুলোর রিজার্ভে চাপ বাড়ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ মেসি সবসময়ই গোল করবে, আমি শুধু আমার দলকে জেতাতে চাই : কিলিয়ান এমবাপ্পে রাষ্ট্রীয় নিয়োগে ব্যক্তির মেধা, সততা, দেশপ্রেম ও কর্মনিষ্ঠা গুরুত্বপূর্ণ: অ্যাটর্নি জেনারেল তথ্য উপদেষ্টাকে দিল্লিতে বাধা দেওয়ার বিষয়ে মুখ খুলল ভারত

তৃণমূলে যোগ দিল বিজেপির শতাধিক নেতা-কর্মী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:১৮:৪২ অপরাহ্ন, সোমবার, ৬ মে ২০১৯
  • ৩৫১ বার

হাওর বার্তা ডেস্কঃ ভারতের লোকসভা নির্বাচনে আগামী ১২ মে পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার দুটি আসনে ভোট অনুষ্ঠিত হবে। ঠিক তার আগে বিজেপির শতাধিক নেতা-কর্মী তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন। শনিবার রাজ্যের পরিবহন ও পরিবেশ মন্ত্রী শুভেন্দু অধিকারীর হাত ধরে তৃণমূলে যোগ দেন তারা। বিজেপি থেকে দলবদল করা এসব নেতা-কর্মীর হাতে তৃণমূলের দলীয় পতকা তুলে দেন মন্ত্রী।

তিনি জানান, মান অভিমান করে কিছু মানুষ দল ছেড়েছিলেন। বর্ষীয়ান তৃণমূল নেতা শিশির অধিকারীর হাত ধরে তারা আবার দলে ফিরে এসেছেন। তৃণমূলে যোগ দেয়া এসব নেতা-কর্মীর মধ্যে রয়েছেন জেলা বিজেপির সম্পাদক এবং বিধানসভার অবজারভার তুষার কান্তি বিশ্বাস। জেলার যুব মোর্চার সভাপতি মহেশ সুর, খেজুরির পঞ্চায়েত সদস্য মনোজ মাইতি ও গোপীনাথ পাল, শান্তিরাম মাইতি, সফিউল হক, অনুপমা গিরি ও বিজেপির সম্পাদিকা সোমা মুখার্জী।

পরিবহন ও পরিবেশ মন্ত্রী শুভেন্দু অধিকারীর দাবি, বিজেপির কাঁথি শহরের নেতারা কার্যত তৃণমূলে মিশে গেল। এখন এই এলাকায় বিজেপি নেতাদের আর কোনও অস্তিত্ব রইল না।

তিনি জানান, যারা দলে যোগ দিলেন তারা যেন পূর্ণ মর্যাদা পায় তা দেখা হবে। বিজেপি থেকে তৃণমুলে যোগ দেয়া তুষারকান্তি বিশ্বাস বলেন, ‘বিজেপির কাঁথি সাংগঠনিক জেলায় দন্দ্ব ও অন্তর্কলহতে পূর্ণ।

নির্বাচন যখন আসে তখন জেলা বিজেপি নেতারা নিজেদের মতো করেই সিদ্ধান্ত নেন। তারা সাধারণ মানুষের হয়ে কাজ করেন না।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি

তৃণমূলে যোগ দিল বিজেপির শতাধিক নেতা-কর্মী

আপডেট টাইম : ০৪:১৮:৪২ অপরাহ্ন, সোমবার, ৬ মে ২০১৯