ঢাকা ০৩:৩০ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি ভূমিকম্প মোকাবেলায় রাজধানীর ৪৪৫টি নিরাপদ আশ্রয়স্থল চিহ্নিত: ত্রাণমন্ত্রী এক বছরে ওরাকলের ১৩ শতাংশ কর্মী ছাঁটাই সাঁথিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার ওই ব্যক্তি আমার স্বামী না: চিত্রনায়িকা ববি বাণিজ্যিক ব্যাংকগুলোর রিজার্ভে চাপ বাড়ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ মেসি সবসময়ই গোল করবে, আমি শুধু আমার দলকে জেতাতে চাই : কিলিয়ান এমবাপ্পে রাষ্ট্রীয় নিয়োগে ব্যক্তির মেধা, সততা, দেশপ্রেম ও কর্মনিষ্ঠা গুরুত্বপূর্ণ: অ্যাটর্নি জেনারেল তথ্য উপদেষ্টাকে দিল্লিতে বাধা দেওয়ার বিষয়ে মুখ খুলল ভারত

পরাজিত হতে চলেছেন নরেন্দ্র মোদি: রাহুল গান্ধী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৩৯:০২ অপরাহ্ন, রবিবার, ৫ মে ২০১৯
  • ৩৫৮ বার

হাওর বার্তা ডেস্কঃ ভারতের লোকসভা নির্বাচনে নরেন্দ্র মোদি পরাজিত হতে চলেছেন বলে মন্তব্য করেছেন দেশটির প্রধান বিরোধীদল কংগ্রেসের সভাপতি রাহুল গান্ধী।

গতকাল শনিবার (৪ মে) নয়াদিল্লিতে এক সংবাদ সম্মেলনে রাহুল বলেন, এই নির্বাচনে কৃষক, কর্মসংস্থান, প্রধানমন্ত্রীর দুর্নীতি প্রধান ইস্যু। লোকসভার চার দফার নির্বাচন শেষে এটা স্পষ্ট যে নরেন্দ্র মোদির বিজেপি এই নির্বাচনে পরাজিত হতে চলেছে।

তিনি আরো বলেন, দেশের সামনে সবচেয়ে বড় ইস্যু হল বেকারত্ব। নরেন্দ্র মোদি দেশের অর্থব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছেন। দেশবাসী মোদির কাছে জানতে চায় আপনি আমাদের বলেছিলেন বছরে দু’কোটি যুবকের কর্মসংস্থান করবেন। কিন্তু ভারতে আজ বিগত ৪৫ বছরের মধ্যে সবচেয়ে বেশি বেকারত্ব।

সার্জিক্যাল স্ট্রাইক প্রসঙ্গে রাহুল গান্ধী বলেন, সেনাবাহিনীর স্ট্রাইককে ভিডিও গেম বলে মন্তব্য করে প্রধানমন্ত্রী দেশের সেনাবাহিনীর দুর্নাম করছেন। নরেন্দ্র মোদি ভাবছেন সেনাবাহিনী তাঁর সম্পত্তি। কিন্তু সেনাবাহিনী কারো ব্যক্তিগত সম্পত্তি নয় বরং দেশবাসীর।

তিনি বলেন, মাসুদ আজহারের মতো সন্ত্রাসীকে কংগ্রেস কী পাকিস্তানে পৌঁছে দিয়েছিল? বিজেপি সরকার সন্ত্রাসীদের সামনে নত হয়ে এক সন্ত্রাসীকে পাকিস্তানে পাঠিয়েছিল। কংগ্রেস কখনও এরকম করেনি এবং করবেও না

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি

পরাজিত হতে চলেছেন নরেন্দ্র মোদি: রাহুল গান্ধী

আপডেট টাইম : ০৯:৩৯:০২ অপরাহ্ন, রবিবার, ৫ মে ২০১৯