ঢাকা ০৩:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ২৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

কে হচ্ছেন, পুলিশের অতিরিক্ত আইজিপি (প্রশাসন)

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:৪৪:৩৮ অপরাহ্ন, রবিবার, ৫ মে ২০১৯
  • ৩১৫ বার

হাওর বার্তা ডেস্কঃ বাংলাদেশ পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (প্রশাসন) মোখলেসুর রহমান আজ রবিবার (৫ মে) অবসরে যাচ্ছেন। পুলিশের গুরুত্বপূর্ণ এই দায়িত্বে কে আসছেন, তা নিয়ে গত কদিন ধরে পুলিশ প্রশাসনে চলছে গুঞ্জন। পুলিশের ঊর্র্ধ্বতন কয়েকজন কর্মকর্তার সঙ্গে আলাপে মোখলেসুর রহমানের উত্তরসূরি হিসেবে তিনজনের নাম জানা গেছে। তবে আইনশৃঙ্খলা বাহিনীটির পরবর্তী অতিরিক্ত মহাপরিদর্শক (প্রশাসন) পদে সবার আগে আসছে শিল্পাঞ্চল পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক আবদুস সালামের নাম।

এই তালিকায় আরও রয়েছেন পুলিশের অতিরিক্ত আইজিপি (অর্থ ও উন্নয়ন) মঈনুর রহমান চৌধুরী ও পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি (এইচআর) শফিকুল ইসলাম।

অবসরে যাওয়া উপলক্ষে রবিবার অতিরিক্ত মহাপরিদর্শক (প্রশাসন) মোখলেসুর রহমানকে পুলিশ সদর দপ্তরে বিদায় সংবর্র্ধনা দেওয়ার কথা রয়েছে। পুলিশ সদর দপ্তরের ডিআইজি প্রশাসন হাবিবুর রহমান সাংবাদিককে এ তথ্য নিশ্চিত করেন। তবে মোখলেসুর রহমানের জায়গায় কে দায়িত্ব নেবেন সে বিষয়ে তিনি কোনো তথ্য দিতে অপারগতা প্রকাশ করেন।

পুলিশ সদর দপ্তর ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একধিক সাংবাদিককে জানান, পুলিশের অতিরিক্ত আইজিপি (প্রশাসন) হিসেবে দায়িত্ব নিতে পারেন শিল্পাঞ্চল পুলিশের অতিরিক্ত আইজিপি আবদুস সালাম। কোনো কারণে তিনি এই পদে দায়িত্ব না পেলে অতিরিক্ত আইজিপি (প্রশাসন) হিসেবে দেখা যেতে পারে পুলিশের অতিরিক্ত আইজিপি (অর্থ ও উন্নয়ন) মঈনুর রহমান চৌধুরী কিংবা পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত আইজিপি (এইচআর) শফিকুল ইসলামকে।

আবদুস সালাম ২০১৭ সালের ১৮ অক্টোবর পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হন। ২০১৮ সালের ২৫ জানুয়ারি তিনি শিল্পাঞ্চল পুলিশের প্রধান হন।

মঈনুর রহমান চৌধুরী ২০১৫ সালের ২৪ ডিসেম্বর অতিরিক্ত আইজিপি হিসেবে দায়িত্ব নেন। এর আগে তিনি পুলিশের অতিরিক্ত আইজিপি চলতি দায়িত্ব পালন করছিলেন। তিনি খুলনা মহানগর পুলিশের (কেএমপি) কমিশনার ও ডিআইজি (অর্থ) হিসেবে দীর্ঘদিন ধরে পুলিশ সদর দপ্তরের বিভিন্ন দায়িত্ব পালন করেন। বিদায়ী অতিরিক্ত মহাপরিদর্শক (প্রশাসন) মোখলেসুর রহমান পুলিশের ’৮৫ ব্যাচের কর্মকর্তা। পুলিশ সদর দপ্তরের বর্তমান দায়িত্ব নেওয়ার আগে বাংলাদেশের অপরাধ তদন্ত শাখার (সিআইডি) প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন।

তার আগে তিনি পুলিশের ঢাকা বিভাগের ডিআইজি, পুলিশ সদর দপ্তরের ডিআইজি (ট্রেনিং), সারদা পুলিশ একাডেমির প্রিন্সিপাল (ডিআইজি), বরিশাল আরআরএফের কমান্ডেন্ট, পুলিশ সুপার গাজীপুর, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ডিসি-মতিঝিলসহ পুলিশ বিভাগের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

কে হচ্ছেন, পুলিশের অতিরিক্ত আইজিপি (প্রশাসন)

আপডেট টাইম : ০৬:৪৪:৩৮ অপরাহ্ন, রবিবার, ৫ মে ২০১৯