ঢাকা ০৮:৩১ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

পবিত্র হজ সফল করতে সকল শ্রেণী পেশার সহযোগীতা কামনা করেন ধর্ম প্রতিমন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:৩৭:০২ অপরাহ্ন, রবিবার, ৫ মে ২০১৯
  • ৩৪২ বার

হাওর বার্তা ডেস্কঃ পবিত্র হজ সফল করতে সাংবাদিকসহ সকল শ্রেণী পেশার প্রতিনিধিদের সহযোগীতা কামনা করেছেন ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ। আজ শনিবার (৪ মে) জাতীয় প্রেসক্লাবে ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) ও ন্যাশনালিস্ট ডেমোক্রেটিক ফ্রন্ট (এনডিএফ) এর প্রতিষ্ঠাতা শেখ শওকত হোসেন নিলু’র দ্বিতীয় মৃত্যু বার্ষিকীর স্মরণ সভায় তিনি এ সহযোগীতা কামনা করেন।

এ সভার আয়োজন করে ন্যাশনাল পিপলস পার্টি ( এনপিপি)। এতে সভাপতিত্ব করেন পার্টি ও ন্যাশনালিস্ট ডেমোক্রেটিক ফ্রন্ট (এনডিএফ) সভাপতি শেখ সালাউদ্দিন সালু। ধর্ম প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা হাজিদের চোখের পানি সহ্য করতে পারেন না। তাই এবার কোন হজযাত্রী যেন কষ্ট না পায় সে লক্ষে কাজ করে যাচ্ছে ধর্ম মন্ত্রনালয়।

এরই ধারাবাহিকতায় হজযাত্রী প্রতি ১০ হাজার টাকার বেশি বিমান ভাড়া কমানো হয়েছে। এ হিসেবে ১ লক্ষ ২৭ হাজার ১শ ৯৮ জন হজযাত্রীর ব্যয় কমেছে এক’শ ২৭ কোটি টাকার বেশি। মন্ত্রী আরো জানান, প্রাক-নিবন্ধন ও নিবন্ধন তথা টোটাল হজ্ব অটোমেশন প্রক্রিয়ায় গত বছরের তুলনায় প্রায় ৩ কোটি টাকা খরচ কমানো সম্ভব হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

পবিত্র হজ সফল করতে সকল শ্রেণী পেশার সহযোগীতা কামনা করেন ধর্ম প্রতিমন্ত্রী

আপডেট টাইম : ০৬:৩৭:০২ অপরাহ্ন, রবিবার, ৫ মে ২০১৯