ঢাকা ০৩:৩১ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি ভূমিকম্প মোকাবেলায় রাজধানীর ৪৪৫টি নিরাপদ আশ্রয়স্থল চিহ্নিত: ত্রাণমন্ত্রী এক বছরে ওরাকলের ১৩ শতাংশ কর্মী ছাঁটাই সাঁথিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার ওই ব্যক্তি আমার স্বামী না: চিত্রনায়িকা ববি বাণিজ্যিক ব্যাংকগুলোর রিজার্ভে চাপ বাড়ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ মেসি সবসময়ই গোল করবে, আমি শুধু আমার দলকে জেতাতে চাই : কিলিয়ান এমবাপ্পে রাষ্ট্রীয় নিয়োগে ব্যক্তির মেধা, সততা, দেশপ্রেম ও কর্মনিষ্ঠা গুরুত্বপূর্ণ: অ্যাটর্নি জেনারেল তথ্য উপদেষ্টাকে দিল্লিতে বাধা দেওয়ার বিষয়ে মুখ খুলল ভারত

‘মাকে মারছে বাবা’ থানায় গিয়ে জানালো শিশু

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:২৪:৪৭ অপরাহ্ন, শনিবার, ৪ মে ২০১৯
  • ৩৭৯ বার

হাওর বার্তা ডেস্কঃ বহু বাড়ির ভেতরেই এমন ঘটনা প্রায়ই ঘটে। বাবার হাতে মার খাচ্ছে মা, এমন দৃশ্য দেখতে দেখতে অনেক শিশু তাঁর আনন্দময় শৈশবটাকেই হারিয়ে ফেলে। কিন্তু এর বিরুদ্ধে আট বছর বয়সেই প্রতিবাদী হলো ভারতের উত্তরপ্রদেশের শিশু মোস্তাক।

টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়, উত্তরপ্রদেশের সন্ত কবীরনগরের মুস্তাক প্রতিদিনই দেখত, বাবা অসহ্য অত্যাচার করছে মায়ের ওপর। আর মা নিশ্চুপে তা সহ্য করে যাচ্ছে। তবে মায়ের মার খাওয়ার দৃশ্য বেশিদিন সহ্য করে থাকতে পারেনি মুস্তাক।

মাত্র আট বছর বয়সেই সে ঠিক করল আর নয়, এবার ব্যবস্থা নিতেই হবে। সেই অনুযায়ী, বাড়ি থেকে প্রায় দেড় কিলোমিটার দূরে থানায় দৌড়ে গেল সে। জানাল, তার বাবার কীর্তি। আর তারপরই অভিযুক্ত বাবাকে গ্রেফতার করে সন্ত কবীরনগরের পুলিশ।

পুলিশ চমকে গেছে মুস্তাকের মায়ের প্রতি এই ভালোবাসা আর আইনের প্রতি ভরসা দেখে। উত্তরপ্রদেশ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার রাহুল শ্রীবাস্তব বিষয়টি নিয়ে ট্যুইট করে লিখেছেন, ‘যেখানে বেশিরভাগ মানুষ থানায় আসতেই চান না, সেখানে ছোট্ট মুস্তাককে দেখুন। ও আমাদের সকলের মনজয় করে নিয়েছে।’

তার ভাষায়, ‘সে বাবার হাতে তার মায়ের নির্যাতিত হওয়ার কথা জানাতে দেড় কিলোমিটার দৌড়ে এসেছে। এরপর তার বাবাকে গ্রেপ্তার করা হয়েছে। প্রতিরোধ এবং অভিযোগ করার বিষয়ে ছোট্ট এ শিশুর কাছ থেকে শিক্ষা পেলাম।’

‘এমন মুস্তাকরা ঘরে-ঘরে জন্ম নিক’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি

‘মাকে মারছে বাবা’ থানায় গিয়ে জানালো শিশু

আপডেট টাইম : ০৭:২৪:৪৭ অপরাহ্ন, শনিবার, ৪ মে ২০১৯