ঢাকা ০১:৪২ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি ভূমিকম্প মোকাবেলায় রাজধানীর ৪৪৫টি নিরাপদ আশ্রয়স্থল চিহ্নিত: ত্রাণমন্ত্রী এক বছরে ওরাকলের ১৩ শতাংশ কর্মী ছাঁটাই সাঁথিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার ওই ব্যক্তি আমার স্বামী না: চিত্রনায়িকা ববি বাণিজ্যিক ব্যাংকগুলোর রিজার্ভে চাপ বাড়ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ মেসি সবসময়ই গোল করবে, আমি শুধু আমার দলকে জেতাতে চাই : কিলিয়ান এমবাপ্পে রাষ্ট্রীয় নিয়োগে ব্যক্তির মেধা, সততা, দেশপ্রেম ও কর্মনিষ্ঠা গুরুত্বপূর্ণ: অ্যাটর্নি জেনারেল তথ্য উপদেষ্টাকে দিল্লিতে বাধা দেওয়ার বিষয়ে মুখ খুলল ভারত

উনের সৎ ভাইকে হত্যায় আটক ভিয়েতনামি তরুণীর মুক্তি

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:৪৯:২৯ অপরাহ্ন, শুক্রবার, ৩ মে ২০১৯
  • ৩৯৬ বার

হাওর বার্তা ডেস্কঃ উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং উনের সৎভাইকে হত্যার অভিযোগে আটক ভিয়েতনামি তরুণীকে মুক্তি দিয়েছে মালয়েশিয়া। দুই বছর কারাগারে আটক রাখার পর শুক্রবার তাকে মুক্তি দেওয়া হয় বলে জানিয়েছেন ওই তরুণীর আইনজীবী।

দোয়ান থি হুঅং নামের ৩০ বছর বয়সী ওই তরুণীর বিরুদ্ধে অভিযোগ, ২০১৭ সালের ফেব্রুয়ারিতে তিনি ও ইন্দোনেশীয় তরুণী সিটি আয়েশা কুয়ালালামপুর বিমানবন্দরে কিম জং ন্যামের ওপর নিষিদ্ধঘোষিত রাসায়নিক গ্যাস নার্ভ এজেন্ট ব্যবহার করেছিলেন। এরপরই ন্যাম অসুস্থ হয়ে পড়েন ও মারা যান। গত মার্চে আয়েশার বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহার করে মালয়েশিয়া কর্তৃপক্ষ এবং তাকে ইন্দোনেশিয়ায় ফেরত পাঠানো হয়।

হুঅংয়ের আইনজীবী হিসইয়াম তেহ জানান, গত মাসে হুঅংয়ের বিরুদ্ধে হত্যার অভিযোগ প্রত্যাহার করে নেন সরকারি কৌঁসুলি। শুক্রবার বিকেলে তাকে ভিয়েতনাম ফেরত পাঠানো হবে। সকালে মুক্তির পরপর তাকে ইমিগ্রেশন কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়। হ্যানয়গামী ফ্লাইটে তুলে দেওয়ার আগ পর্যন্ত তিনি তাদের জিম্মায় থাকবেন।

তেহ আরো জানিয়েছেন, বিমানে ওঠার আগে হুঅং গণমাধ্যমের সামনে আসবেন। তবে তিনি কথা বলতে পারবেন না। তার পক্ষ থেকে আইনজীবী লিখিত বক্তব্য পাঠ করবেন।

দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের দাবি, ন্যামকে হত্যা করতে নির্দেশ দিয়েছিলেন কিম জং উন। উত্তর কোরিয়ার শাসক গোষ্ঠীর সমালোচনা করার কারণেই তাকে হত্যার নির্দেশ দেওয়া হয়েছিল। পিয়ংইয়ং অবশ্য এ অভিযোগ অস্বীকার করে আসছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি

উনের সৎ ভাইকে হত্যায় আটক ভিয়েতনামি তরুণীর মুক্তি

আপডেট টাইম : ০৫:৪৯:২৯ অপরাহ্ন, শুক্রবার, ৩ মে ২০১৯