ঢাকা ০৮:১৯ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

ঘূর্ণিঝড় ‘ফণী’ মোকাবিলায় প্রস্তুত সেনাবাহিনী: সেনাপ্রধান

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:২২:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ মে ২০১৯
  • ৪২৫ বার

হাওর বার্তা ডেস্কঃ শক্তিশালী ঘূর্ণিঝড় ‘ফণী’ মোকাবিলায় সেনাবাহিনীকে সর্বোচ্চ সতর্কাবস্থায় রাখা হয়েছে। সেনাবাহিনীর সকল ডিভিশনকে প্রস্তুত রাখা হয়েছে। বললেন বাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ। বৃহস্পতিবার সকালে সাভার সেনানিবাসের ফায়ারিং রেঞ্জে সেনাবাহিনীর বার্ষিক ফায়ারিং প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে একথা বলেন তিনি।

সেনাপ্রধান বলেন, সেনাবাহিনী আগাম কোনও নির্দেশনার জন্য অপেক্ষা করে না। কারণ, দুর্যোগ মোকাবিলায় করণীয় সম্পর্কে সেনাবাহিনীকে স্থায়ী নির্দেশনাই দেয়া রয়েছে। তাই ঘূর্ণিঝড় ‘ফণি’ মোকাবিলায় সেনাবাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে।

তিনি বলেন, ভারতের ওড়িষ্যা উপকূলের দিকে ধেয়ে আসা প্রবল ঘূর্ণিঝড় ‘ফণী’ মোকাবিলায় সেনাবাহিনীর সকল ডিভিশন ও এরিয়া হেডকোয়ার্টারকে প্রস্তুত রাখা হয়েছে। সেনাবাহিনীর সংশ্লিষ্ট ডিভিশনগুলোর পক্ষ থেকে বেসামরিক প্রশাসনের সাথেও যোগাযোগ স্থাপন করা হয়েছে।

জেনারেল আজিজ বলেন, আমরা নিজেদের রক্ষা করার জন্য প্রস্তুতি নিয়েছি এবং দুর্যোগের পূর্বে, দুর্যোগ চলাকালে বা দুর্যোগ পরবর্তী যেকোনো দায়িত্ব পালনের জন্যে সেনাবাহিনী পুরোপুরিভাবে প্রস্তুত রয়েছে। এর আগে সেনাপ্রধান ফায়ারিং প্রতিযোগিতায় শ্রেষ্ঠ ৮ জন ফায়ারারকে সেনাবাহিনীর শ্রেষ্ঠ ফায়ারিং পুরস্কার প্রদান করেন। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ৬ স্বতন্ত্র এডিএ ব্রিগেড ও রানার্সআপ ২৪ পদাতিক ডিভিশন দলের হাতে ট্রফি তুলে দেন তিনি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ লে. জেনারেল শফিকুর রহমান, ঢাকা ক্যান্টনমেন্ট লগ এরিয়ার জিওসি মেজর জেনারেল এস এম সফিউদ্দিন আহমেদ, ৯ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল আকবর হোসেন, সামরিক সচিব মেজর জেনারেল ওয়াকার উজ জামান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

ঘূর্ণিঝড় ‘ফণী’ মোকাবিলায় প্রস্তুত সেনাবাহিনী: সেনাপ্রধান

আপডেট টাইম : ০৬:২২:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ মে ২০১৯