ঢাকা ০৮:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

ব্যক্তিগত দেহরক্ষী হয়ে গেলেন থাই রাজার রানি

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:৫৪:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ মে ২০১৯
  • ৩৭৬ বার

হাওর বার্তা ডেস্কঃ ব্যক্তিগত নিরাপত্তা বাহিনীর সহকারী প্রধান সুথিদা তিদজাইকে বিয়ে করে রানির মর্যাদা দিলেন থাইল্যান্ডের রাজা মাহা ভাজিরালংকর্ন। থাই রাজকীয় ফরমানের মাধ্যমে এ তথ্য জানানো হয়।

রাজা হিসেবে তার আনুষ্ঠানিক অভিষেকের আগে ভাজিরালংকর্ন এই ঘোষণা দেন। আগামী শনিবার রাজকীয় অনুষ্ঠানের মাধ্যমে তার অভিষেক হওয়ার কথা রয়েছে।

৬৬ বছর বয়সী ভাজিরালংকর্ন রাজা তার পিতার মৃত্যুর পর সাংবিধানিকভাবে রাজা হচ্ছেন। তার বাবা ভূমিবল আদুলিয়াদেজ মৃত্যুবরণ করেন ২০১৬ সালে।

ভাজিরালংকর্ন এর আগে তিনবার বিয়ে করে ডিভোর্স দিয়েছেন স্ত্রীদের। তার ঘরে সাত সন্তান রয়েছে।

ভাজিরালংকর্ন ২০১৪ সালে সুথিদা তিদজাইকে তার ব্যক্তিগত দেহরক্ষী বাহিনীতে নিয়োগ দেন। এর আগে তিদজাই থাই এয়ারওয়েজের ফ্লাইট অ্যাটেনডেন্ট ছিলেন। ২০১৬ সালের ডিসেম্বরে রাজা ভাজিরালংকর্ন সুথিদাকে রাজকীয় থাই সেনাবাহিনীর পূর্ণ জেনারেল র‌্যাঙ্ক প্রদান করেন। পরের বছর তার ব্যক্তিগত দেহরক্ষী বাহিনীর ডেপুটি কমান্ডার করেন।

রাজার বিয়ের অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের মধ্যে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী ও সামরিক জান্তা সরকারের প্রধান প্রায়ুথ চান ওঁচা, রাজপরিবারের অন্যান্য সদস্যরা ও রাজপরিবারের উপদেষ্টারা উপস্থিতি ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

ব্যক্তিগত দেহরক্ষী হয়ে গেলেন থাই রাজার রানি

আপডেট টাইম : ০৪:৫৪:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ মে ২০১৯