ঢাকা ১১:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

বায়তুল মোকাররম মসজিদ ও ইফা উড়িয়ে দেয়ার হুমকি

  • Reporter Name
  • আপডেট টাইম : ০১:০৯:৪৬ অপরাহ্ন, বুধবার, ১ মে ২০১৯
  • ৩৪১ বার

হাওর বার্তা ডেস্কঃ বোমা হামলা চালিয়ে বায়তুল মোকাররম মসজিদ ও ইসলামিক ফাউন্ডেশন উড়িয়ে দেয়ার হুমকি দিয়ে চিঠি পাঠানো হয়েছে। জেএমবি কর্মী পরিচয় দিয়ে ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক বরাবর ডাকযোগে পাঠানো চিঠিতে এ হুমকি দেয়া হয়। চিঠির প্রেরক কথিত জেএমবির কর্মীর নাম হাফেজ মাওলানা কামরুজ্জামান।

মঙ্গলবার ইসলামিক ফাউন্ডেশনের ভারপ্রাপ্ত মহাপরিচালক কাজী নুরুল ইসলাম চিঠির বিষয়টি স্বীকার করে যুগান্তরকে বলেন, অপরিচিত একজন ব্যক্তি নিজেকে জেএমবি কর্মী দাবি করে একটি চিঠি পাঠিয়েছে। আমরা সঙ্গে সঙ্গে বিষয়টি সরকারের শীর্ষ মহলে জানিয়েছি।

ইতিমধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য স্বরাষ্ট্র সচিবকে চিঠি দেয়া হয়েছে। পাশাপাশি ডিএমপি কমিশনার ও জোনের উপকমিশনারকেও চিঠির অনুলিপি দিয়েছি। তারা সতর্ক অবস্থানে আছেন বলে জানিয়েছেন।

বায়তুল মোকাররম মসজিদের আশপাশের আবাসিক হোটেলগুলোতে অসামাজিক কর্মকাণ্ড বন্ধের দাবি জানানো হয় ওই চিঠিতে। অন্যথায় বোমা ও টাইম বোমার মাধ্যমে হামলার হুমকি দেয়া হয়। ব্যভিচারে বাংলাদেশ শীর্ষে বলে বিশ্ব মিডিয়ায় ছড়িয়ে দেয়ারও হুমকি দেয়া হয় ওই উড়ো চিঠিতে।

ইসলামিক ফাউন্ডেশন কর্তৃপক্ষ ২৩ এপ্রিল চিঠিটি গ্রহণ করে। এরপরই প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ধর্ম মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়। পরে ধর্ম মন্ত্রণালয় বিষয়টি স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অবহিত করেছে। বিষয়টি আমলে নিয়ে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

বায়তুল মোকাররম মসজিদ ও ইফা উড়িয়ে দেয়ার হুমকি

আপডেট টাইম : ০১:০৯:৪৬ অপরাহ্ন, বুধবার, ১ মে ২০১৯