ঢাকা ১১:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

ঢাবি’তে ‘কিশোরগঞ্জ জেলা ছাত্র ঐক্য পরিষদ’ এর নতুন কমিটি গঠন

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৫৭:০০ পূর্বাহ্ন, বুধবার, ১ মে ২০১৯
  • ৩৩৮ বার

হাওর বার্তা ডেস্কঃ “শিক্ষা-ভ্রাতৃত্ব-প্রগতি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত কিশোরগঞ্জ জেলার শিক্ষার্থীদের নিয়ে গড়ে উঠা ‘কিশোরগঞ্জ জেলা ছাত্র ঐক্য পরিষদ’ এর নতুন কমিটি গঠন করা হয়েছে। এক বছর মেয়াদী কমিটিতে আবু মুসা সভাপতি এবং রোকন শাহরিয়ার সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন।

রোববার (২৮ এপ্রিল) সংগঠনের বর্তমান সভাপতি মো. ইরফানুল হাই সৌরভ ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নাছের রানা স্বাক্ষরিত সমিতির দাপ্তরিক প্যাডে এই কমিটির অনুমোদন দেওয়া হয়। কমিটিতে অন্যান্য কর্মকর্তারা হলেন, সহ-সভাপতি দিলাওয়ার হোসেন রুবেল, হুসাইন মুহাম্মাদ সিদ্দিকিন ও শোভন সাহা, যুগ্মসাধারণ সম্পাদক মুনতাসির মামুন রিফাত, জুবায়ের কবির তুষার ও মো. নাজিম উদ্দিন হাসান শুভ, সাংগঠনিক সম্পাদক নাজিম উদ্দিন, মো. কাউসার আহমেদ মিলন ও প্রমা দেবনাথ, দপ্তর সম্পাদক খায়রুল ইসলাম, প্রচার সম্পাদক সাফায়েত উল্লাহ, কোষাধ্যক্ষ মোসাদ্দেক হোসেন এবং ক্রীড়া সম্পাদক তুহিন আলম বিজয়।

নতুন কমিটির নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, কিশোরগঞ্জ থেকে আসা শিক্ষার্থীদের নিয়ে ঐক্যবদ্ধভাবে নতুন কমিটি সামনে এগিয়ে যাবে এবং এই কমিটির মাধ্যমে শিক্ষার্থীরা একে অপরের সাথে সৌহার্দ্যের মেলবন্ধনে আবদ্ধ হতে পারবে।

‘কিশোরগঞ্জ জেলা ছাত্র ঐক্য পরিষদ’ কিশোরগঞ্জ থেকে আগত শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে অতীতের মতো ভবিষ্যতেও ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাবে বলে এমন আশাবাদ ব্যক্ত করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকারী কিশোরগঞ্জ জেলার বর্তমান ও সাবেক শিক্ষার্থীরাও।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

ঢাবি’তে ‘কিশোরগঞ্জ জেলা ছাত্র ঐক্য পরিষদ’ এর নতুন কমিটি গঠন

আপডেট টাইম : ১১:৫৭:০০ পূর্বাহ্ন, বুধবার, ১ মে ২০১৯