ঢাকা ১০:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

মাদক-সন্ত্রাসমুক্ত সমাজ গড়তে সজাগ থাকতে হবে: ডিআইজি

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:১২:১৩ অপরাহ্ন, শুক্রবার, ২৬ এপ্রিল ২০১৯
  • ৩৯৫ বার

হাওর বার্তা ডেস্কঃ বাংলাদেশ পুলিশ রংপুর রেঞ্জ উপ-মহাপরিদর্শক (ডিআইজি) দেবদাস ভট্টাচার্য্য বলেছেন, রংপুর বিভাগের শান্তি-শৃঙ্খলা বজায় এবং মাদক-সন্ত্রাসমুক্ত সমাজ গড়তে বিশেষ ভূমিকা রাখায় পুলিশ কর্মকর্তাদের সদা সজাগ থাকতে হবে। সমাজের প্রত্যেক মানুষ যেন আইনের সেবা পায় তা নিশ্চিত করতে হবে।

আজ শুক্রবার সকালে পবিত্র রমজান উপলক্ষে আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে ডিআইজি সভাকক্ষে রংপুর রেঞ্জ পুলিশের মাসিক অপরাধ ও আইন-শৃঙ্খলা পর্যালোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডিআইজি আরও বলেন, ‘রংপুর একটি শান্তির শহর। তাই আগামী রমজানে এই রংপুর বিভাগের প্রতিটি এলাকায় পুলিশ বাহিনীসহ প্রশাসন শান্তি বজায় রাখতে মাঠে কাজ করবে। প্রতিটি গুরুত্বপূর্ণ এলাকাসহ মার্কেটগুলো পুলিশ বাহিনীর পাশাপাশি র‌্যাব ও সাদা পোশাকধারী আইন-শৃংঙ্খলা বাহিনীর সদস্যরা মাঠে থাকবে। তারা ব্যবসায়ী ও ক্রেতাসহ সাধারণ মানুষের নিরাপত্তা বজায় রাখতে সর্বক্ষণ মাঠে থাকবে। এছাড়াও মাদক, জাল টাকা ও ছিনতাই রোধে কাজ করবে।

সভায় রংপুর রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ) মোঃ মজিদ আলী বিপিএম, ঠাকুরগাঁও জেলার পুলিশ সুপার মোহাঃ মনিরুজ্জামান পিপিএম, কুড়িগ্রামের পুলিশ সুপার মেহেদুল করিম পিপিএম, পঞ্চগড়ের পুলিশ সুপার গিয়াস উদ্দিন আ‏হমদ, পিপিএম, রংপুরের পুলিশ সুপার মিজানুর রহমান পিপিএম (বার), লালমনিরহাটের পুলিশ সুপার এস এম রশিদুল হক পিপিএম, গাইবান্ধার পুলিশ সুপার আবদুল মান্নান মিয়া বিপিএম, দিনাজপুরের পুলিশ সুপার সৈয়দ আবু সায়েম বিপিএম, নীলফামারীর পুলিশ সুপার মুহাম্মদ আশরাফ হোসেন পিপিএম, অত্র রেঞ্জ দপ্তরের পুলিশ সুপার পুলিশ সুপার মোহাম্মদ এনামুল হক, পুলিশ সুপার মোঃ আব্দুল লতিফ (কমান্ড্যান্ট, অতিরিক্ত দায়িত্বে, আরআরএফ, রংপুর) উপস্থিত ছিলেন। পরে পুরস্কার অর্জনকারীদের ক্রেস্ট ও সনদ দেয়া হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

মাদক-সন্ত্রাসমুক্ত সমাজ গড়তে সজাগ থাকতে হবে: ডিআইজি

আপডেট টাইম : ০৫:১২:১৩ অপরাহ্ন, শুক্রবার, ২৬ এপ্রিল ২০১৯