সংবাদ শিরোনাম
প্রবাসীদের কল্যাণে কাজ করবেন নিউইয়র্ক মেয়রের উপদেষ্টা বাংলাদেশি ফাহাদ
হাওর বার্তা ডেস্কঃ নিউইয়র্ক সিটি মেয়রের সহযোগিতায় যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশিদের কল্যাণে কাজ করবেন সিটি মেয়র অফিসের নবনির্বাচিত নিউ ‘এশিয়ান উপদেষ্টা’
বাংলাদেশ থেকে ৫ লাখ কর্মী নেবে মালয়েশিয়া
হাওর বার্তা ডেস্কঃ নতুন সমঝোতা স্মারকের (এমওইউ) আওতায় আগামী তিন বছরের মধ্যে বাংলাদেশ থেকে প্রায় ৫ লাখ কর্মী নেবে মালয়েশিয়া।
যুক্তরাষ্ট্রে গ্রিনকার্ড পাওয়ার আগেই মারা যাবে ১৬ লাখ অভিবাসনপ্রত্যাশী
হাওর বার্তা ডেস্কঃ যুক্তরাষ্ট্রে গ্রিনকার্ড পাওয়ার আগেই মারা যাবে ১৬ লাখ অভিবাসনপ্রত্যাশী (আবেদনকারী)। যুক্তরাষ্ট্রের অভিবাসন বিভাগে নতুন গ্রিনকার্ডের জন্য পাহাড়
নিউইয়র্ক সিটি মেয়রের অ্যাডভাইজার হলেন ফাহাদ সোলায়মান
হাওর বার্তা ডেস্কঃ নিউইয়র্ক সিটি মেয়র অফিসের ‘এশিয়ান অ্যাডভাইজার’ হয়েছেন বাংলাদেশি আমেরিকান কমিউনিটি ব্যক্তিত্ব ফাহাদ সোলায়মান। সিটি হলে গত ১০
মালয়েশিয়া পৌঁছেছে ৫৩ বাংলাদেশি কর্মীর প্রথম ফ্লাইট
হাওর বার্তা ডেস্কঃ দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে মালয়েশিয়া পৌঁছেছেন বাংলাদেশি ৫৩ কর্মী। মঙ্গলবার স্থানীয় সময় ভোর সাড়ে ৫টায় কুয়ালালামপুর
রোমানিয়া থেকে তিন বাংলাদেশি বহিষ্কার, ৫ বছরের নিষেধাজ্ঞা
হাওর বার্তা ডেস্কঃ বাংলাদেশ থেকে ওয়ার্ক পারমিট ভিসায় রোমানিয়া গিয়ে অন্য দেশে পালিয়ে যাওয়ার সময় আটক হওয়া তিন বাংলাদেশিকে ঢাকায়
মালয়েশিয়ায় শ্রমিক পাঠানোর জটিলতা কাটছে না
হাওর বার্তা ডেস্কঃ শ্রমিক সংকটের আবর্তে থাকা মালয়েশিয়ার কোম্পানিগুলো অব্যাহত তাগাদা ও চাহিদা পত্র দিলেও বাংলাদেশ থেকে শ্রমিক প্রেরণ নিয়ে
বাংলাদেশি শ্রমিক নিয়োগে সম্পৃক্ত মালয়েশিয়ার ৮ কর্মকর্তা গ্রেফতার
হাওর বার্তা ডেস্কঃ মালয়েশিয়ার দুর্নীতি দমন কমিশন (এমএসিসি) বাংলাদেশি ও নেপালি শ্রমিক নিয়োগের জন্য মালয়েশিয়ার সরকারকে সেবা প্রদানকারী আইটি কোম্পানি
শ্রমবাজারে নতুন হাওয়া
হাওর বার্তা ডেস্কঃ বাংলাদেশে রেমিট্যান্স প্রবাহের সবচেয়ে বড় উৎস প্রবাসী শ্রমিকদের পাঠানো অর্থ। কিন্তু বৈশ্বিক মহামারি করোনায় শ্রমবাজারে বিপর্যয় নেমে এসেছিল।
সৌদি আরবের বিশ্ববিদ্যালয়ের ডিগ্রী প্রাপ্তদের সংবর্ধনা দিল জমঈয়তে আহলে হাদীস
হাওর বার্তা ডেস্কঃ বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীসের ত্বত্তাবধানে বাংলাদেশ আহলে হাদীস তা’লীমী বোর্ডের আয়োজনে মদীনা ইসলামী বিশ্ববিদ্যালয় সহ সৌদি আরবের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক, মাস্টার্স ও পিএইচডি ডিগ্রী অর্জনকারী এবং বর্তমানে অধ্যনরত শিক্ষার্থীদের সংবর্ধনা ও মতবিনিময় সভা’২২ আজ রাজধানীর উত্তর যাত্রাবাড়ীস্থ নূর কমিউনিটি সেন্টার মিলোনায়তনে অনুষ্ঠিত হয়। জমঈয়তে আহলে হাদীসের সভাপতি ও তা’লীমী বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. আব্দুল্লাহ ফারুক সভাপতিত্বে অনুষ্ঠানে জমঈয়তের সেক্রেটারি জেনারেল ও তা’লীমী বোর্ডের রেজিস্ট্রার শাইখ ড. মুহাম্মদ শহিদুল্লাহ খান মাদানী, সহ-সভাপতি হাজী মোহাম্মদ আওলাদ হোসেন, জমঈয়তের সহ-সভাপতি ও পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. মুহাম্মদ রইস উদ্দিন, সহ-সভাপতি প্রফেসর ড. মো. ওসমান গনি, সিনিয়র যুগ্ম সেক্রেটারি জেনারেল শাইখ আবু আদেল হারুন হুসাইন, দাওয়া ও মিডিয়া বিষয়ক সেক্রেটারি শাইখ মাসউদুল আলম উমরি, বিদেশ বিষয়ক সম্পাদক শাইখ ইব্রাহিম বিন আব্দুল হালিম মাদানী, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সেক্রেটারি আনোয়ারুল ইসলাম জাহাঙ্গীর উপস্থিত ছিলেন। সংবর্ধনা ও মতবিনিময় সভায় সৌদি আরবে অধ্যনরত ও শিক্ষা সমাপনকৃত একশত পঞ্চাশ জন শিক্ষার্থী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে অধ্যাপক ড. আব্দুল্লাহ ফারুক বলেন, আপনারা জাতির পথপ্রদর্শক, সর্বোচ্চ ডিগ্রী অর্জনকারী ব্যক্তিত্ব। রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর শহর মদিনা মুনাওয়ারাসহ সৌদি আরবের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষা অর্জন করার মাধ্যমে আপনারা জাতির শ্রেষ্ঠ সন্তানে রূপান্তরিত হয়েছেন। আপনারা যেভাবে শ্রেষ্ঠ সন্তান হয়েছেন ঠিক তেমনি করে জাতিকে শ্রেষ্ঠ শিক্ষা উপহার দেওয়াও আপনাদের দায়িত্ব। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সুশিক্ষা ও সঠিক আকিদার শিক্ষা বিস্তারে জমঈয়তে আহলে হাদিস কাজ করে যাচ্ছে। আপনারা দেশে ফিরে এসে ইসলাম ধর্ম সঠিকভাবে প্রতিষ্ঠার জন্য কাজ করবেন। বাংলাদেশ আহলে হাদিস তা’লীমী বোর্ডের রেজিস্ট্রার শাইখ ড. মুহাম্মদ শহীদুল্লাহ খান মাদানী বলেন, সৌদি আরবের বিশ্ববিদ্যালয় থেকে উচ্চ ডিগ্রী অর্জন করে আসার মাধ্যমে আপনাদের উপর বড় ধরনের দায়িত্ব অর্পিত হয়ে থাকে। বিশেষ করে মানুষদেরকে সঠিক ঈমান ও আকিদার দাওয়াতের ক্ষেত্রে। আপনারা মানুষদেরকে সঠিক পথে ডাকবেন এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থীদের সঠিক আকিদা শিক্ষা দিবেন।



















