ঢাকা ০১:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ডিএসসিসির প্রশাসক আবদুস সালামকে কিশোরগঞ্জ সাংবাদিক ফোরাম ঢাকার সংবর্ধনা প্রধানমন্ত্রীর চার বিশেষ সহকারী নিয়োগ “ছোট ভাইয়ের জন্মদিনে বড় ভাইয়ের হৃদয়ছোঁয়া স্মৃতিচারণ—প্রবাসে থেকেও অটুট আত্মার বন্ধন” মৎস্য, প্রাণিসম্পদ ও কৃষিমন্ত্রী আমিন উর রশিদ: রাজনীতি ও শিল্পে সফলতার অনন্য দৃষ্টান্ত ফুটপাত ও সড়ক দখলমুক্তে ডিএমপির কড়াকড়ি, না সরালে আইনি ব্যবস্থা প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর নতুন পে-স্কেল নিয়ে যা বললেন অর্থ উপদেষ্টা গুমের সঙ্গে জড়িত কেউ আইনের ফাঁক দিয়ে বের হতে পারবে না: আইনমন্ত্রী পাইলটকে উদ্ধারে মার্কিন অভিযান পুরোপুরি ব্যর্থ: ইরান স্পিকারের সহধর্মিণীর রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিলে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির কাছে শপথ নিয়ে সংবিধানের সমালোচনাকারীরা স্ব-বিরোধিতায় ভুগছেন

বাংলাদেশের সাথে ইউরোপীয় ইউনিয়নের বৈঠক

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৫৪:৪১ পূর্বাহ্ন, বুধবার, ২৭ অক্টোবর ২০২১
  • ২১৭ বার

হাওর বার্তা ডেস্কঃ অবৈধ অভিবাসনসহ নানা বিষয় নিয়ে বাংলাদেশের সাথে কূটনৈতিক আলোচনা করেছে ইউরোপীয় ইউনিয়ন কমিশন। মঙ্গলবার (২৬ অক্টোবর) বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসের ইইউ কার্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে ইইউ প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন ইউরোপিয়ান এক্সটারনাল অ্যাকশন সার্ভিসের ব্যবস্থাপনা পরিচালক গুনার উইগ্যান্ড এবং বাংলাদেশ দলের প্রতিনিধিত্ব করেন বাংলাদেশের পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। ইউরোপীয় ইউনিয়নের সাথে বাংলাদেশের দীর্ঘ চার দশকের সম্পর্ক আরও বিস্তৃত করার লক্ষ্যে এ আলোচনা করা হয়েছে বলে জানা গেছে।

সম্প্রতি ইউরোপীয় ইউনিয়নের অফিশিয়াল ওয়েবসাইটে এসব তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, ইউরোপীয় ইউনিয়নের সাথে বাংলাদেশের বৈঠকে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হলেও বৈঠকে বেশী গুরুত্ব পেয়েছে ইউরোপীয় দেশগুলো থেকে অবৈধ বাংলাদেশীদের ফেরত নেয়ার প্রক্রিয়া নিয়ে। আলোচনায় ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে বাংলাদেশ দূতাবাস ও কনস্যুলেট অফিসের মাধ্যমে অবৈধ বাংলাদেশীদের শনাক্তকরণ ও তাদের ফেরত পাঠানোর পূর্ব প্রতিশ্রুতি বাস্তবায়ন হলে বাংলাদেশ থেকে দক্ষ ও আধা-দক্ষ কর্মী নেয়ার প্রক্রিয়া চলমান রাখাবে ইইউ।

এছাড়াও ২০২৩ সালে ঢাকায় অনুষ্ঠিত পরবর্তী বৈঠকে অবৈধ অভিবাসীদের ফেরত পাঠানোর প্রক্রিয়া নিয়ে পর্যালোচনা করা হবে।

তবে ইইউ ভিসা কোডের ২৫ নাম্বার ধারা অনুযায়ী ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো থেকে অবৈধ বাংলাদেশীদের ফেরত পাঠানোর প্রক্রিয়া পরবর্তী এক বছর ইইউ পর্যালোচনা করবে। এছাড়াও ইইউ প্রতিনিধি দল ইইউ কমিশনকে এ প্রক্রিয়া সম্পর্কে প্রতি তিন মাস পরপর প্রতিবেদন জমা দিবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ডিএসসিসির প্রশাসক আবদুস সালামকে কিশোরগঞ্জ সাংবাদিক ফোরাম ঢাকার সংবর্ধনা

বাংলাদেশের সাথে ইউরোপীয় ইউনিয়নের বৈঠক

আপডেট টাইম : ০৯:৫৪:৪১ পূর্বাহ্ন, বুধবার, ২৭ অক্টোবর ২০২১