ঢাকা ০৮:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

নুসরাত হত্যা মামলায় সরাসরি জড়িত আরও ২ জনকে গ্রেপ্তার

  • Reporter Name
  • আপডেট টাইম : ০১:১৫:৩৬ অপরাহ্ন, বুধবার, ১৭ এপ্রিল ২০১৯
  • ৩১৪ বার

হাওর বার্তা ডেস্কঃ ফেনীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলায় আরও দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। হত্যাকাণ্ডে সরাসরি জড়িত কামরুন নাহার মণি ও ঘটনার সঙ্গে সম্পৃক্ত মো. শরীফুল ইসলামকে গতকাল মঙ্গলবার (১৬ এপ্রিল) রাতে গ্রেপ্তার করা হয়।

বোরকাধারী কামরুন নাহার মণিকে ফেনী শহর এলাকা থেকে গতকাল রাতে গ্রেপ্তার করা হয়। মণি হত্যাকাণ্ডে সরাসরি অংশগ্রহণকারী পাঁচজনের একজন, যাঁকে পুলিশ খুঁজছিল। গ্রেপ্তার অপর ব্যক্তি মো. শরীফুল ইসলাম ওরফে শরীফকে ঢাকার কামরাঙ্গীরচর এলাকা থেকে গতকাল রাতে গ্রেপ্তার করে পিবিআই।

মামলার অন্যতম প্রধান দুই আসামি নুর উদ্দিন ও শাহাদাত হোসেন গত রোববার ঘটনার দায় স্বীকার করে ১৬৪ ধারায় আদালতে জবানবন্দি দেন। তাঁদের সেই জবানবন্দি থেকে গ্রেপ্তার করা ব্যক্তিদের নাম উঠে আসে।

মণি ও শরীফকে বুধবার (১৭ এপ্রিল) ফেনীর জ্যেষ্ঠ বিচারিক হাকিম শরাফউদ্দিন আহমেদের আদালতে হাজির করা হবে। পিবিআইয়ের পুলিশ পরিদর্শক মো. শাহ আলম গণমাধ্যমকে জানিয়েছেন, দুজনেরই ১০ দিনের রিমান্ড চাওয়া হবে।

নুসরাত হত্যার বিচার দাবিতে মানববন্ধন কর্মসূচি এখনো চলছে। এ হত্যাকাণ্ডে এযাবৎ ১৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার এজাহারভুক্ত আটজনের মধ্যে সাত আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

প্রসঙ্গত, গত ৬ এপ্রিল আলিম পরীক্ষার্থী নুসরাত জাহান রাফিকে সোনাগাজী ইসলামিয়া মাদ্রাসার ছাদে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয় বোরখা পরিহিত কয়েকজন। পরে ১০ এপ্রিল ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় রাফি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

নুসরাত হত্যা মামলায় সরাসরি জড়িত আরও ২ জনকে গ্রেপ্তার

আপডেট টাইম : ০১:১৫:৩৬ অপরাহ্ন, বুধবার, ১৭ এপ্রিল ২০১৯