ঢাকা ০৭:২৩ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

পিরোজপুরে হত্যা মামলায় একজনের ফাঁসির আদেশ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:৪৮:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০১৯
  • ৩৮৮ বার

হাওর বার্তা ডেস্কঃ পিরোজপুরের জেলা ও দায়রা জজ আব্দুল মান্নান হত্যা মামলার আসামি লিমন শেখকে (৩৫) ফাঁসির আদেশ দিয়েছেন। মঙ্গলবার তিনি এ আদেশ দিয়েছেন বলে সরকারি কৌঁসুলি খান মোঃ আলাউদ্দিন নিশ্চিত করেছেন।

তিনি জানান, ফাঁসির দণ্ডপ্রাপ্ত লিমন শেখ জেলার কাউখালী উপজেলার কচুয়াকাঠী গ্রামের রুহুল আমিন শেখের ছেলে।

মামলা সূত্রে জানা গেছে, ২০০৭ সালের ২৯ ডিসেম্বর বিকেলে লিমন শেখ তার বাড়ির মোঃ খসরু শেখ (৫০) নামের বংশীয় এক চাচাকে ছুরিকাঘাত করে হত্যা করে।

জানা গেছে, লিমন শেখ বিকেলে বাড়ির আঙ্গিনায় বসে ফুটবল খেলছিল। একপর্যায়ে বলটি পাশের পুকুরে পড়ে গেলে তা খসরু শেখের ৪ বছরের শিশুপুত্র রাতুলের দ্বারা ওঠায়। পুকুর থেকে বলটি উঠাতে গেলে রাতুলে পরনের হাফপ্যান্ট ভিজে যায়। এ সময় রাতুলের বাবা খসরু বাড়িতে ছিলেন না। তিনি বাড়ি এসে দেখেন রাতুলের পরনে ভিজা প্যান্ট। প্যান্ট ভিজার কারণ জানতে চাইলে রাতুল জানায়, লিমন পুকুর থেকে তার দ্বারা বল উঠিয়েছে। এ কথা শুনে ছোট্ট শিশুকে পুকুরে নামিয়ে কেন বল উঠিয়েছো লিমনের কাছে জানতে চাইলে ঝগড়া শুরু হয়। এক পর্যায়ে লিমন ঘর থেকে একটি ধারালো ছুরি এনে খসরু শেখের বুকে আঘাত করলে তিনি গুরুতর জখম হন। তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করলে সেখানেই তার মৃত্যু হয়।

এ ব্যাপারে নিহতের ভাই রিপন শেখ বাদি হয়ে লিমনকে আসামি করে কাউখালী থানায় হত্যা মামলা দায়ের করেন। বাদিপক্ষে মামলা পরিচালনা করেন সরকারি কৌঁসুলি খান মোঃ আলাউদ্দিন ও আসামি পক্ষের আইনজীবী ছিলেন সিরাজুল ইসলাম।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

পিরোজপুরে হত্যা মামলায় একজনের ফাঁসির আদেশ

আপডেট টাইম : ০৭:৪৮:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০১৯