ঢাকা ০২:৩২ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
স্থানীয় সরকার নির্বাচন একক প্রার্থী নির্ধারণে প্রস্তুতি বিএনপিতে নেপালে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ৬২৩, নিখোঁজ ২৪৮২ অটোরিকশাচালক থেকে কোটিপতি, আ.লীগ পুনর্বাসনের কারিগর কে এই ফিরোজ জেনে নিন বিনাখরচে কিভাবে মালয়েশিয়ায় যাওয়া যাবে নেপালে শুটিংয়ে গিয়ে তাণ্ডবের মুখোমুখি অপু, অল্পের জন্য প্রাণে রক্ষা ৪২ কি.মি. যানজট: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আটকা শত শত গাড়ি ২৮ সেপ্টেম্বরের মধ্যে সব উপজেলায় আহ্বায়ক কমিটি গঠনের নির্দেশ এনসিপির সারা দেশে বিশেষ অভিযানের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিয়েছেন আইরিন খান ১০১ মণের ‘বরকতি ড্যাগের’ খিচুড়ি, খেলেই নাকি রোগমুক্তি ও সন্তান লাভ

প্রতিটি মৃত্যুর ঘটনার তদন্ত হবে : বান কি মুন

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৪১:১৬ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০১৫
  • ৫২২ বার

জাতিসংঘ মহাসচিব বান কি মুন বলেছেন, ইসরায়েল ও ফিলিস্তিনীদের মধ্যে সহিংসতায় যারা মারা গেছে তার প্রত্যেকটি ঘটনা অবশ্যই তদন্ত করা হবে। বুধবার ফিলিস্তিনী প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন। সেইসঙ্গে চলমান সহিংসতা বন্ধে উভয়পক্ষের প্রতি আহ্বান জানান তিনি।

তিন সপ্তাহের বেশি সময় ধরে দুই পক্ষের মধ্যে যে সহিংসতা চলছে তা প্রশমনের উদ্দেশে মঙ্গলবার ইসরায়েল সফরে যান জাতিসংঘ মহাসচিব। ওইদিনই ইসরায়েলী প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে দেখা করেন।

পশ্চিমতীরের রামাল্লায় আব্বাসের সঙ্গে বৈঠক করার পর সাংবাদিকদের বান বলেন, ‘সম্ভাব্য অর্থপূর্ণ শান্তি আলোচনা অনুষ্ঠানের ব্যাপারে আমরা সব ধরনের সহায়তা করব। কিন্তু চূড়ান্ত ফয়সালা ইসরায়েল-ফিলিস্তিনীদেরই করতে হবে। এই মুহূর্তে বড় চ্যালেঞ্জ হল— চলমান সহিংসতা বন্ধ করা যাতে আর কোনো প্রাণহানি না ঘটে।’

এর আগে মঙ্গলবার নেতানিয়াহুর সঙ্গে দেখা করেন জাতিসংঘ মহাসচিব। নেতানিয়াহুকে মুন বলেন, দখলদারিত্ব বন্ধ করাসহ একমাত্র প্রকৃত ও দৃশ্যমান রাজনৈতিক সমাধানের মাধ্যমেই চলমান সহিংসতার সমাধান সম্ভব।

গত মাসের শেষ দিকে ইসরায়েলী বাহিনী আল-আকসা মসজিদে ফিলিস্তিনীদের বিরুদ্ধে আটক অভিযান শুরু করলে সহিংসতা শুরু হয়। এ পর্যন্ত সহিংসতায় ৫১ ফিলিস্তিনী ও আট ইসরায়েলী নিহত হয়েছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

স্থানীয় সরকার নির্বাচন একক প্রার্থী নির্ধারণে প্রস্তুতি বিএনপিতে

প্রতিটি মৃত্যুর ঘটনার তদন্ত হবে : বান কি মুন

আপডেট টাইম : ১১:৪১:১৬ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০১৫