ঢাকা ০৪:২৭ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

ট্রাস্টে নামে এসব সম্পত্তি দান করলেন এরশাদ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৩৮:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ এপ্রিল ২০১৯
  • ৪০২ বার

হাওর বার্তা ডেস্কঃ জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ তার সব স্থাবর ও অস্থাবর সম্পত্তি নিজের গড়া ট্রাস্টে দান করেছেন। গত রোববার বিকেলে নিজেসহ পাঁচজনকে নিয়ে গঠন করা ওই ট্রাস্টের নামে এসব দান করে দেন ৯০ বছর বয়সী এই রাজনীতিবিদ।

জাপার প্রেসিডিয়াম সদস্য এসএম ফয়সাল চিশতি সাংবাদিককে এতথ্য নিশ্চিত করেছেন।

নিজে ছাড়াও ওই ট্রাস্টি বোর্ডে এরশাদ তার ছেলে এরিক এরশাদ, একান্ত সচিব মেজর (অব.) খালেদ আক্তার, চাচাতো ভাই মুকুল ও তার ব্যক্তিগত কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীরকে রেখেছেন। তবে এতে নেই স্ত্রী রওশন এরশাদ ও ভাই জিএম কাদেরের নাম।

ফয়সাল চিশতি বলেন, বিকেলে বারিধারার বাসায় জাপা চেয়ারম্যান তার ব্যক্তিগত আইনজীবী শেখ সিরাজুল ইসলামের ব্যবস্থাপনায় সব স্থাবর-অস্থাবর সম্পত্তি তার গড়া ট্রাস্টের নামে দান করেন।

যেসব সম্পত্তি ট্রাস্টের নামে দান করা হয়েছে তার আনুমানিক মূল্য ৬০ থেকে ৭০ কোটি টাকা। এর মধ্যে রয়েছে- বারিধারার প্রেসিডেন্ট পার্কের বাসা, গুলশানের দুটি ফ্ল্যাট, বাংলামটরের দোকান, রংপুরের কোল্ড স্টরেজ, পল্লী নিবাস, রংপুরে জাতীয় পার্টির কার্যালয়, ১০ কোটি টাকার ব্যাংক ফিক্সড ডিপোজিট।

বেশ কিছুদিন ধরেই শারীরিক অসুস্থতায় ভুগছেন হুসেইন মুহম্মদ এরশাদ। গত ৩০ ডিসেম্বরের জাতীয় সংসদ নির্বাচনের আগে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে যেতে হয় তাকে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

ট্রাস্টে নামে এসব সম্পত্তি দান করলেন এরশাদ

আপডেট টাইম : ১১:৩৮:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ এপ্রিল ২০১৯