ঢাকা ০১:০০ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
দুর্নীতি-শর্টকাটে দ্রুত বড়লোক হওয়ার চেষ্টা নয়, আদর্শ আইনজীবী হতে হবে: আইনমন্ত্রী রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন এআই ব্যবহার করে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন করা যাবে না: প্রধান বিচারপতি সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’ বোল্টের চেয়েও দ্রুত দৌড়ানো সেই চীনা রোবটের নতুন চমক মহানবী মুহাম্মদ (সা.) : সব সৃষ্টির শ্রেষ্ঠ যিনি প্রধানমন্ত্রী ইসলামের আদর্শ বাংলাদেশে প্রতিষ্ঠা করছেন: মঈন খান চুলে রং করার পর যত্ন নেবেন যেভাবে নেপালে বন্যা: প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার বার্তা নবীজি (সা.)-এর আদর্শ অনুসরণ ছাড়া বিশ্ব পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয় : ডিএসসিসি প্রশাসক

কানাডার প্রধানমন্ত্রী হচ্ছেন জাস্টিন

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৩২:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০১৫
  • ৩১৮ বার

প্রায় এক দশকের রক্ষণশীল শাসনের অবসান ঘটিয়ে কানাডার সাধারণ নির্বাচনে জয় ছিনিয়ে নেওয়ার পথে বিরোধী দলে থাকা লিবারেল পার্টি। এর মধ্য দিয়ে দেশটির নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন জাস্টিন ট্রুডো।

বিদায়ী প্রধানমন্ত্রী স্টিফেন হারপার পরাজয় স্বীকার করে লিবারেল পার্টিকে স্বাগত জানিয়েছেন। তরুণ রাজনীতিক জাস্টিনকে শুভেচ্ছা জানিয়েছেন তিনি। আর এর মধ্য দিয়ে নয় বছর শেষে প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়াতে হচ্ছে তাকে।

রাষ্ট্রীয় কৃচ্ছ্রসাধন এবং সাংস্কৃতিক রক্ষণশীলতায় কঠোর হওয়ায় জনগণ হারপারের দিক থেকে মুখ ঘুরিয়ে নিয়েছে। যার প্রভাব পড়েছে ভোটে। আর এই সুযোগে ইতিহাস গড়ে রাষ্ট্রীয় ক্ষমতায় চলে এসেছে লিবারেল পার্টি। এর আগের সাধারণ নির্বাচনে লিবারেল পার্টি ছিল তৃতীয় অবস্থানে। সরকারের এক মেয়াদের ব্যবধানে তৃতীয় থেকে প্রথম হয়ে গেল দলটি। স্বাভাবিকভাবে এমন নজির বিশ্বে খুবই বিরল।

সোমবার নির্বাচনী ফল ঘোষণার পর টরন্টোতে উল্লসিত জনতার উদ্দেশে জাস্টিন বলেন, ‘আমার বন্ধুরা, আমরা ভয়কে আশা দিয়ে জয় করেছি। নৈরাশ্যবাদকে আমরা কঠোর পরিশ্রমের মাধ্যমে জিতেছি। অশুভ ও বিভক্ত রাজনীতিকে আমরা শুভ ইচ্ছা দিয়ে জয় করেছি, যা কানাডীয়দের এক কাতারে এনেছে। ইতিবাচক রাজনীতি যা করতে পারে, এ হলো তাই।’

জাস্টিনের নির্বাচনী প্রতিশ্রুতির মধ্যে বেশি গুরুত্ব পেয়েছে যুক্তরাষ্ট্রের সঙ্গে শিথিল সম্পর্কের উন্নয়ন, ইসলামিক স্টেটের বিরুদ্ধে যৌথ অভিযান থেকে কানাডাকে প্রত্যাহার করে মানবিক কাজে নিয়োজিত হওয়া এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলায় কাজ করা।

কানাডার প্রাক্তন প্রধানমন্ত্রী পিয়েরে ট্রুডোর ছেলে জাস্টিন ট্রুডো। ছোটবেলায় অটোয়ায় প্রধানমন্ত্রীর বাসভবনে ছিলেন বাবা-মায়ের সঙ্গে। এবার সেই বাসভবনের মালিক হচ্ছেন নিজেই।

তথ্যসূত্র : রয়টার্স ও আলজাজিরা অনলাইন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

দুর্নীতি-শর্টকাটে দ্রুত বড়লোক হওয়ার চেষ্টা নয়, আদর্শ আইনজীবী হতে হবে: আইনমন্ত্রী

কানাডার প্রধানমন্ত্রী হচ্ছেন জাস্টিন

আপডেট টাইম : ১০:৩২:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০১৫