ঢাকা ০৭:১১ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

কারেন্ট জালজুড়ে আটকে ছিল জাটকা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:১৯:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মার্চ ২০১৯
  • ৪০৩ বার

হাওর বার্তা ডেস্কঃ অব্যাহতভাবে সতর্কতামূলক প্রচারের পরও জাটকা নিধন বন্ধ করা যাচ্ছে না। কারেন্ট জাল দিয়ে জাটকা ধরতে নদীতে নেমে পড়ছেন জেলেরা। গতকাল সোমবার চাঁদপুরের মেঘনা ও পদ্মা নদীতে অভিযান চালিয়ে প্রায় ২০ হাজার মিটার কারেন্ট জাল, দুই মণ জাটকা ও ইঞ্জিনচালিত একটি নৌকা জব্দ করেছে প্রশাসন। গতকাল সন্ধ্যা থেকে রাত ১২টা পর্যন্ত এই অভিযান চালানো হয়।

চাঁদপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মাহমুদের নেতৃত্বে জেলা টাস্কফোর্স এই অভিযান চালায়। জেলা মৎস্য কর্মকর্তা আসাদুল বাকী, নৌ–পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তাহের, কোস্টগার্ড ও নৌ–পুলিশের সদস্যরা অভিযানে অংশ নেন। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মাহমুদ জানান, জাটকা নিধন প্রতিরোধে প্রশাসনের নিয়মিত অভিযানের অংশ হিসেবে এই অভিযান চালনা হয়।

পাশাপাশি পদ্মা ও মেঘনা নদীর বিভিন্ন চরাঞ্চলে থেমে থেমে জেলেদের মধ্যে সচেতনতামূলক বার্তা প্রচার করা হয়। তিনি বলেন, অভিযানের সময় যেসব কারেন্ট জাল উদ্ধার করা হয়, তার প্রতি ইঞ্চিতে আটকে ছিল জাটকা আর জাটকা।

জেলা মৎস্য কর্মকর্তা আসাদুল বাকী জানান, এভাবে প্রতিদিনই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে। জাল, মাছ ও নৌকা জব্দ করা হচ্ছে। জেলেদের আটক করে কারাদণ্ড দেওয়া হচ্ছে। গত ১১ দিনে ২৫ জন জেলেকে আটকের পর বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। এরপরও জেলেদের কোনোভাবেই নদীতে নামা থেকে পুরোপুরি বিরত রাখা যাচ্ছে না।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

কারেন্ট জালজুড়ে আটকে ছিল জাটকা

আপডেট টাইম : ০৫:১৯:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মার্চ ২০১৯