ঢাকা ০৩:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি ভূমিকম্প মোকাবেলায় রাজধানীর ৪৪৫টি নিরাপদ আশ্রয়স্থল চিহ্নিত: ত্রাণমন্ত্রী এক বছরে ওরাকলের ১৩ শতাংশ কর্মী ছাঁটাই সাঁথিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার ওই ব্যক্তি আমার স্বামী না: চিত্রনায়িকা ববি বাণিজ্যিক ব্যাংকগুলোর রিজার্ভে চাপ বাড়ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ মেসি সবসময়ই গোল করবে, আমি শুধু আমার দলকে জেতাতে চাই : কিলিয়ান এমবাপ্পে রাষ্ট্রীয় নিয়োগে ব্যক্তির মেধা, সততা, দেশপ্রেম ও কর্মনিষ্ঠা গুরুত্বপূর্ণ: অ্যাটর্নি জেনারেল তথ্য উপদেষ্টাকে দিল্লিতে বাধা দেওয়ার বিষয়ে মুখ খুলল ভারত

পরমাণু অস্ত্র কর্মসূচি বাতিল করলে উ. কোরিয়ার ভবিষ্যত ‘উজ্জ্বল’

  • Reporter Name
  • আপডেট টাইম : ০১:২৬:২৭ অপরাহ্ন, বুধবার, ২৭ ফেব্রুয়ারী ২০১৯
  • ৩৬৫ বার

হাওর বার্তা ডেস্কঃ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উত্তর কোরীয় নেতা কিম জং উনকে বন্ধু অভিহিত করে বলেন, তার বন্ধু পরমাণু অস্ত্র কর্মসূচি বাতিল করতে সম্মত হলে উত্তর কোরিয়ার ভবিষ্যত অত্যন্ত ‘উজ্জ্বল।’ আজ বুধবার একটি নৈশভোজকে সামনে রেখে তিনি টুইটারে একথা বলেন।

বৃহস্পতিবার ভিয়েতনামের রাজধানী হ্যানয়ে ট্রাম্প ও কিমের মধ্যে একান্ত বৈঠক অনুষ্ঠিত হবে। এরপর তারা একটি নৈশভোজে যোগ দিবেন। এরপর তাদের মধ্যে আরো আলোচনা হবে।

ট্রাম্প কিমকে ‘আমার বন্ধু’ হিসেবে অভিহিত করেন। অথচ কিছুদিন আগেই উত্তর কোরিয়ার পরমাণু অস্ত্র কর্মসূচিকে কেন্দ্র করে চরম উত্তেজনাকর মুহূর্তে এই দুই নেতা পরস্পরকে অপমানজনক শব্দে ব্যক্তিগত আক্রমণ করেন এবং একে অপরকে ধ্বংসের হুমকি দেন।

উত্তর কোরীয় নেতার সঙ্গে এই বৈঠকের সমালোচনা করায় ট্রাম্প তার নিজ দেশের সমালোচকদের তীব্র নিন্দা জানান।

তিনি বলেন, উত্তর কোরিয়ার সাথে আমার কি করার উচিত সে ব্যাপারে ডেমোক্র্যাটসদের কথা বলাই উচিৎ না। বরং তাদের নিজেদেরকেই প্রশ্ন করা উচিত যে ওবামা প্রশাসন আট বছরে এ ব্যাপারে কেন কোন উদ্যোগ নেয়নি?-বাসস

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি

পরমাণু অস্ত্র কর্মসূচি বাতিল করলে উ. কোরিয়ার ভবিষ্যত ‘উজ্জ্বল’

আপডেট টাইম : ০১:২৬:২৭ অপরাহ্ন, বুধবার, ২৭ ফেব্রুয়ারী ২০১৯