ঢাকা ১১:৩৬ অপরাহ্ন, শনিবার, ০৭ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের নতুন সচিব আবদুল খালেকের যোগদান, ফুলেল শুভেচ্ছায় বরণ ‘আত্মসমর্পণের’ নির্দেশ ট্রাম্পের, নাকচ করে যে বার্তা দিল ইরান প্রধানমন্ত্রী তারেক রহমানের ২০তম কারাবন্দি দিবস নতুন দুই জাতের আমন ধান উদ্ভাবন ৮ মার্চ পর্যন্ত মধ্যপ্রাচ্যের ৬ রুটের সব ফ্লাইট বাতিল ইচ্ছামতো ব্যয়ে ফাঁপা ঢাকার দুই সিটি ইরানের হামলায় ৩০ কোটি ডলারের মার্কিন মিসাইল রাডার সিস্টেম ধ্বংস সুনামগঞ্জের হাওর রক্ষা বাঁধের কাজে অনিয়ম-দুর্নীতি ভাইরালের মোহ ছড়িয়েছে প্রত্যন্ত গ্রামেও, বাড়ছে অশালীন কনটেন্টের দৌরাত্ম দুই আসনের উপ-নির্বাচন: ১৬ মার্চ থেকে পুরোদমে প্রচারণায় নামছেন প্রার্থীরা

সিটি নির্বাচনের অনিয়মে ব্যবস্থা নেওয়ার তাগিদ কানাডার

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:২১:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০১৫
  • ৪৭০ বার

সম্প্রতি অনুষ্ঠিত ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে সংঘটিত সকল অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার তাগিদ দিয়েছে কানাডা।

পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর কাছে সিটি করপোরেশন নির্বাচনের সরেজমিন অভিজ্ঞতা বিনিময়কালে মঙ্গলবার কানাডার হাইকমিশনার বিন পিরে লারামে। এদিন সকালে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে মঙ্গলবার বিকেলে গণমাধ্যমে বার্তা পাঠিয়ে জানান হয়, পররাষ্ট্র মন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে মঙ্গলবার সকালে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত কানাডার হাইকমিশনার বিন পিরে লারামে।

ঢাকা এবং চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং নাগরিক ভোগান্তি দূর করায় হাইকমিশনার সরকারের প্রশংসা করেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানায়, হাইকমিশনার মন্ত্রীকে বলেন, ‘বিএনপি-জামায়াতের সহিংসতা বন্ধ করতে এ নির্বাচন জনগণের পক্ষে কাজ করছে।’ বিন পিরে লারামে নির্বাচনের দিন মিরপুরের নির্বাচনী এলাকা সরেজমিন পরিদর্শন করেছেন, মন্ত্রীকে এই তথ্য জনিয়ে বলেন, ‘নির্বাচনের মাঝপথে বয়কট করে। আমি কিন্তু মিরপুরের অনেক কেন্দ্রে বিএনপি সমর্থিত প্রার্থীর পক্ষের পোলিং এজেন্টদের কেন্দ্রে দেখেছি।’

এদিকে, সৌজন্য সাক্ষাতের সময় উপস্থিত ছিলেন এমন একজন কর্মকর্তা দ্য রিপোর্টকে জানান, সিটি করপোরেশন নির্বাচনে সংগঠিত বিভিন্ন অনিয়ম সম্পর্কে হাইকমিশনার দুঃখ প্রকাশ করেন এবং সকল অনিয়মের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করেন। দেশের আর্থ-সামাজিক উন্নয়ন নিশ্চিতের জন্য হাইকমিশনার সুশাসন, শান্তি এবং গণতন্ত্র এর ওপর জোর দেওয়ার পরামর্শ দেন।

আরও জানা গেছে, সৌজন্য সাক্ষাতে বাংলাদেশ-কানাডার দীর্ঘ ৪০ বছরের সম্পর্ক নিয়ে আলোচনা করা হয়। এ সম্পর্ক সামনের দিনগুলোতে কীভাবে আরও গভীর করা যায় সে বিষয়ে আলোচনা করা হয়।

কানাডার হাইকমিশনার পররাষ্ট্র মন্ত্রীকে জানান, বাংলাদেশের উন্নয়নে কানাডা দুই দেশের মধ্যে বিদ্যমান দ্বি-পাক্ষিক সম্পর্ক আরও গভীর করতে আগ্রহী। বিশেষ করে বাংলাদেশের স্বাস্থ্য, শিক্ষা এবং টেকসই উন্নয়ন খাতে বিনিয়োগ করতে চায় কানাডা। এ ছাড়া বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে উন্নীত হতে কানাডা পাশে থাকবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের নতুন সচিব আবদুল খালেকের যোগদান, ফুলেল শুভেচ্ছায় বরণ

সিটি নির্বাচনের অনিয়মে ব্যবস্থা নেওয়ার তাগিদ কানাডার

আপডেট টাইম : ০৩:২১:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০১৫