ঢাকা ১০:১০ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বাংলাদেশ কোথায় যাবে, তা অন্য রাষ্ট্র নির্ধারণ করবে না: পররাষ্ট্র উপদেষ্টা বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফি প্রতিযোগিতায় শিক্ষার্থীদের সৃজনশীলতায় ভিভো হরমুজ প্রণালি বন্ধে ইরানের ঘোষণার পর সতর্ক মার্কিন বাহিনী হাওরের কৃষকদের সাড়ে ৭ হাজার টাকা সহায়তা দেবে সরকার হাওরে দুর্যোগ : কী হবে বিচার চাহিয়া বন্ধু আর আব্বুকে নিয়ে ব্রাজিলের খেলা দেখতেই বাংলাদেশ থেকে আমেরিকায় এসেছি ৪৫ দিন কলা খেলে কী ঘটে শরীরে হেলথ কার্ড, বিশেষায়িত হাসপাতালসহ স্বাস্থ্যখাতে একগুচ্ছ পরিকল্পনা বিনিয়োগ পরিবেশের অভাবে অর্থপাচার রোহিঙ্গা সংকটের একমাত্র সমাধান দ্রুত প্রত্যাবাসন: জাতিসংঘে বাংলাদেশ

দুর্গম হিসেবে মিঠামইন, ইটনা ও অষ্টগ্রামকে হাওর-দ্বীপ-চর উপজেলা ঘোষণা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:২৯:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ ফেব্রুয়ারী ২০১৯
  • ৪০৫ বার

হাওর বার্তা ডেস্কঃ দুর্গম বিবেচনায় দেশের ১৬ উপজেলাকে হাওর-দ্বীপ-চর উপজেলা হিসেবে ঘোষণা করেছে সরকার। এর মধ্যে রয়েছে কিশোরগঞ্জ জেলার হাওর অধুষ্যিত তিন উপজেলা মিঠামইন, ইটনা ও অষ্টগ্রাম। গতকাল বুধবার (২০ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকার যোগাযোগ ব্যবস্থা, শিক্ষা, চিকিৎসা, বিদ্যুৎ ও অন্যান্য সুযোগ-সুবিধা বিবেচনা করে পার্বত্য এলাকাবহির্ভূত ১৬ উপজেলাকে হাওর, দ্বীপ, চর উপজেলা হিসেবে ঘোষণা করেছে। উপজেলাগুলো হলো- কিশোরগঞ্জের মিঠামইন, ইটনা ও অষ্টগ্রাম। চট্টগ্রামের সন্দ্বীপ, কক্সবাজারের কুতুবদিয়া, নোয়াখালীর হাতিয়া, সিরাজগঞ্জের চৌহালী, কুড়িগ্রামের রৌমারী ও চর রাজিবপুর, পটুয়াখালীর রাঙ্গাবালী ও ভোলার মনপুরা। এ ছাড়া সুনামগঞ্জের ধর্মপাশা, শাল্লা ও দোয়ারাবাজার এবং হবিগঞ্জের আজমিরীগঞ্জ ও নেত্রকোনার খালিয়াজুরী হাওর-দ্বীপ-চর উপজেলার মধ্যে পড়েছে।

হাওর-দ্বীপ-চর উপজেলা ঘোষণার বিষয়ে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম বলেন, এসব উপজেলায় সরকারি কর্মকর্তাদের বদলি, পদায়নের ক্ষেত্রে কিছু বিষয় বিবেচনায় নেয়া হবে। তারা কিছু বাড়তি সুবিধা পাবেন।

তিনি বলেন, সরকারি কর্মকর্তাদের উপজেলায় নরমালি তিন বছর থাকতে হয়। এসব উপজেলায় দুই বছর থাকলেই হবে। টিএ বা ডিএ প্রদানের ক্ষেত্রে বেনিফিট পাবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ কোথায় যাবে, তা অন্য রাষ্ট্র নির্ধারণ করবে না: পররাষ্ট্র উপদেষ্টা

দুর্গম হিসেবে মিঠামইন, ইটনা ও অষ্টগ্রামকে হাওর-দ্বীপ-চর উপজেলা ঘোষণা

আপডেট টাইম : ০৩:২৯:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ ফেব্রুয়ারী ২০১৯