ঢাকা ০৬:৫৯ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
‘ভুয়া সংবাদ থেকে সাবধান’, পদত্যাগের গুজবে ফজলুর রহমানের সতর্কবার্তা ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা আমন ধান নিয়ে বিপাকে কৃষক সোনালি আমনে হাসি, উৎপাদন খরচে দীর্ঘশ্বাস মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযান, ১৫২ বাংলাদেশিসহ আটক ৪৮৯ সৌরবিদ্যুৎ স্থাপনে ২১ হাজার গ্রাহককে সুখবর দিল পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা চলবে ড্রোন নজরদারি ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন দেশে তরুণরা কাজের সুযোগ পাচ্ছে কম সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে ডেপুটি ফোর্স কমান্ডার হলেন মাকসুদ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৩০:২৬ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০১৫
  • ৩৮৬ বার

বাংলাদেশ ইন্সটিটিউট অব পিচ সাপোর্ট অপারেশন ট্রেনিং (বিপসট)-এর প্রধান মেজর জেনারেল মোহাম্মদ মাকসুদুর রহমানকে জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনীর ডেপুটি ফোর্স কমান্ডার নিয়োগের সিদ্ধান্ত নেয়া হয়েছে। জাতিসংঘে শান্তিরক্ষা মিশনের আন্ডার সেক্রেটারি জেনারেল হার্ভে ল্যাডসোস বৃহস্পতিবার (১৫ অক্টোবর) এ নিয়োগের কথা জানিয়েছেন।
জাতিসংঘে বাংলাদেশের বিদায়ী স্থায়ী প্রতিনিধি ড. এ কে এ মোমেন জানান, এটি নি:সন্দেহে বাংলাদেশের জন্যে একটি সুসংবাদ। এর ফলে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের ন্যায্য হিস্যা প্রাপ্তির ক্ষেত্র প্রসারিত হবে।
তিনি আরো উল্লেখ করেন, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দীর্ঘ সময় বাংলাদেশ সবচেয়ে বেশি সৈন্য সরবরাহকারী রাষ্ট্রের মর্যাদা ধরে রেখেছে। নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের গৌরবও অর্জন করেছে। এতদসত্বেও হিস্যা অনুযায়ী বাংলাদেশ পদস্থ কর্মকর্তা পর্যায়ে ন্যায্য হিস্যা পাচ্ছে না। কয়েক মাস আগে আন্ডার সেক্রেটারি জেনারেল পদ থেকে স্বেচ্ছায় অবসরে গেছেন আমিরাহ হক। এরপর জাতিসংঘে উচ্চ পর্যায়ে আর কোন বাংলাদেশি নেই। ফলে ওই নিয়োগ আমাদের জন্য একটি সুসংবাদ।
জেনারেল মাকসুদুর রহমান ১৯৮৫ সালের ২০ ডিসেম্বর বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করেছেন। ২০১৩ সালের ১৯ নভেম্বর তিনি বিপসটের কমান্ড্যান্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

‘ভুয়া সংবাদ থেকে সাবধান’, পদত্যাগের গুজবে ফজলুর রহমানের সতর্কবার্তা

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে ডেপুটি ফোর্স কমান্ডার হলেন মাকসুদ

আপডেট টাইম : ১২:৩০:২৬ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০১৫