ঢাকা ০২:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর অস্তিত্বসংকটে বুড়িগঙ্গা ২০২৪-এর জুলাই গণঅভ্যুত্থান প্রবাস থেকে যত প্রতিরোধ মেঘনার এক ইলিশ বিক্রি হলো ১০ হাজার টাকায় মাওলানা মাহমুদ মাদানী ইসরাইলে অস্ত্র সরবরাহ মানবতা ও ভারতের নৈতিক মর্যাদার জন্য কলঙ্ক অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে ৫ আগস্ট সংবাদপত্রে ছুটি বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার আধুনিক শিক্ষার সঙ্গে মূল্যবোধভিত্তিক শিক্ষার সমন্বয়ে কাজ করবে আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট : সেনাপ্রধান শেখ হাসিনা যেন ভারতের ভূখণ্ড ব্যবহার করে রাজনৈতিক বক্তব্য দিতে না পারে: দিনেশ ত্রিবেদীকে হুমায়ুন কবির

নূর হোসেনকে ফেরত বিষয়ে সিদ্ধান্ত আজ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৫০:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০১৫
  • ৩৪৫ বার

বহুল আলোচিত নারায়ণগঞ্জের সাত খুন মামলার আসামি নূর হোসেনকে বাংলাদেশের হাতে তুলে দেওয়া হবে কিনা সে বিষয়ে শুক্রবার সিদ্ধান্ত হতে পারে। কারণ ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার বারাসাতের মুখ্য বিচারিক হাকিমের আদালতে এ ব্যাপারে আজ শুক্রবার শুনানি হবে। ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় নূর হোসেনের বিরুদ্ধে দায়ের করা সব মামলা প্রত্যাহার করে তাকে নিজ দেশে ফেরত পাঠানোর নির্দেশ দিয়েছে। বারাসাত আদালতের রাষ্ট্রপক্ষের কৌঁসুলি বিকাশ রঞ্জন দে বলেন, ভারতীয় ফৌজদারি কার্যবিধির ৩২১ ধারায় রাষ্ট্রপক্ষ আদালতে আবেদন জানিয়েছে। ওই ধারায় বলা হয়েছে, সরকার ইচ্ছা করলে যেকোনো মামলা প্রত্যাহার বা আসামিকে ওই মামলার দায় থেকে অব্যাহতি দিতে পারে। তিনি মনে করেন, এ দিনই নূর হোসেনকে বাংলাদেশে ফেরত পাঠানোর নির্দেশ দেবেন আদালত। এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, নূর হোসেনকে ভারত থেকে আনার ব্যাপারে সব ধরনের আইনগত জটিলতা শেষ হয়েছে। তাকে দেশে ফিরিয়ে আনার বিষয়টি এখন সময়ের ব্যাপার মাত্র। ২০১৪ সালের ২৭ এপ্রিল নারায়ণগঞ্জের কাউন্সিলর নজরুল ইসলাম, আইনজীবী চন্দন সরকারসহ সাতজনকে অপহরণ করে হত্যা করা হয়। এ ঘটনায় করা দুটি মামলার প্রধান আসামি কাউন্সিলর নূর হোসেন ঘটনার পরপরই ভারতে পালিয়ে যান। এরপর কলকাতা শহরের অদূরে বাগুইহাটি নামের একটি আবাসনে আশ্রয় নেন। সেখান থেকেই ২৪ জুন পুলিশ আরো দুজনসহ তাকে গ্রেফতার করে। অবৈধভাবে ভারতে অবস্থানের অভিযোগে তার বিরুদ্ধে মামলা হয়। উত্তর ২৪ পরগনা জেলার বারাসাত মুখ্য বিচারিক হাকিমের আদালতে সেই মামলা চলছে। বারাসাত পুলিশ জানায়, গত ১৮ আগস্ট এ মামলায় নূর হোসেনসহ তার সঙ্গে গ্রেপ্তার হওয়া আরো দুজনের বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে পুলিশ। আদালত অভিযোগ গঠন করে বিচার শুরু করে। এরপর বাংলাদেশ সরকার নূর হোসেনকে বাংলাদেশে ফেরত পাঠাতে অনুরোধ করে। বাংলাদেশ সরকারের অনুরোধে নূর হোসেনকে বাংলাদেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নেয় ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। মন্ত্রণালয় ইতোমধ্যে নূর হোসেনকে মামলা থেকে অব্যাহতি দিয়ে আইন মোতাবেক ফেরত পাঠানোর নির্দেশ দেয়। পাশাপাশি পশ্চিমবঙ্গের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ও নূর হোসেনকে অবিলম্বে মামলার দায় থেকে অব্যাহতি দিয়ে তাকে বাংলাদেশে ফেরত পাঠানোর নির্দেশ দেয়। এসব নির্দেশ আসার পর বারাসাতের সরকারি কৌঁসুলি এই মামলা থেকে নূর হোসেনকে অব্যাহতি দিয়ে বাংলাদেশে ফেরত পাঠানোর জন্য আদালতে আবেদন জানান। গত ২১ সেপ্টেম্বর এই মামলার শুনানি হওয়ার কথা থাকলেও মুখ্য বিচারকের অনুপস্থিতিতে সেই মামলার শুনানির জন্য আজ দিন ধার্য আছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর

নূর হোসেনকে ফেরত বিষয়ে সিদ্ধান্ত আজ

আপডেট টাইম : ১০:৫০:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০১৫