ঢাকা ০৮:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’ বোল্টের চেয়েও দ্রুত দৌড়ানো সেই চীনা রোবটের নতুন চমক মহানবী মুহাম্মদ (সা.) : সব সৃষ্টির শ্রেষ্ঠ যিনি প্রধানমন্ত্রী ইসলামের আদর্শ বাংলাদেশে প্রতিষ্ঠা করছেন: মঈন খান চুলে রং করার পর যত্ন নেবেন যেভাবে নেপালে বন্যা: প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার বার্তা নবীজি (সা.)-এর আদর্শ অনুসরণ ছাড়া বিশ্ব পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয় : ডিএসসিসি প্রশাসক চারণভূমি সুরক্ষা ও টেকসই ব্যবস্থাপনায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহ্বান পরিবেশমন্ত্রীর ফ্যাসিবাদ ঠেকাতে সুস্পষ্ট রোডম্যাপ করতে হবে: আইনমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

সাবেক প্রতিমন্ত্রী শরীফ আহমেদের ব্যাংক হিসাব ফ্রিজের আদেশ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:২৬:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জানুয়ারী ২০২৫
  • ১১০ বার

আওয়ামী সরকারের সাবেক গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী ও ময়মনসিংহ-২ আসনের সাবেক সংসদ সদস্য শরীফ আহমেদের ব্যাংক হিসাব ফ্রিজ (অবরুদ্ধ) করার আদেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. জাকির হোসেন (গালিব) এই আদেশ দেন।

দুদকের পক্ষে কমিশনের উপপরিচালক মোহা. নুরুল হুদা ব্যাংক হিসাব ফ্রিজের আবেদন করেন। দুদকের পক্ষে প্রসিকিউটর মাহমুদ হোসেন জাহাঙ্গীর শুনানি করেন। পরে আদালত তার ব্যাংক হিসাব ফ্রিজের আদেশ দেন।

আবেদনে বলা হয়, শরীফ আহমেদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে সরকারি অর্থ আত্মসাতপূর্বক নিজ নামে ও পরিবারের সদস্যদের নামে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান চলছে। অনুসন্ধানকালে তার নিজ নামে এবং পরিবারের সদস্যদের নামে বিপুল পরিমাণ সম্পদ অর্জনের তথ্য পাওয়া যায়। যা তার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ মর্মে প্রতীয়মান হয়।

শরীফ আহমেদ তার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ রূপান্তরের মাধ্যমে নিজের ভোগ দখলে রেখে দুর্নীতি দমন কমিশন, ২০০৪ এর ২৭(১) ধারা এবং মানিলন্ডারিং আইন, ২০১২ এর ৪ ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন মর্মে প্রতীয়মান হয়।

বিশ্বস্ত সূত্রে জানা গেছে, শরীফ আহমেদের দুটি ব্যাংক হিসাবে রক্ষিত অস্থাবর সম্পদ হস্তান্তর বা বেহাত করার প্রচেষ্টা করছেন। অভিযোগ নিষ্পত্তির পূর্বে সম্পদ হস্তান্তর বা স্থানান্তর হয়ে গেলে কমিশনের কার্যক্রম ব্যাহত হবে। অবিলম্বে তার অর্জিত অস্থাবর সম্পদসমূহ অবরুদ্ধ করা প্রয়োজন।

ইউনাইটেড কর্মাশিয়াল ব্যাংক পিএলসি কর্পোরেট শাখা দুই হিসাবে এক কোটি করে দুই কোটি এবং সোনালী ব্যাংক এলপির জাতীয় সংসদ ভবন শাখায় এক কোটি ৪৪ লাখ ১৯ হাজার ৮৭০ টাকা শরীফ আহমেদের নামে রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’

সাবেক প্রতিমন্ত্রী শরীফ আহমেদের ব্যাংক হিসাব ফ্রিজের আদেশ

আপডেট টাইম : ০৬:২৬:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জানুয়ারী ২০২৫