ঢাকা ০৩:৪৬ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

জুলাই ঘোষণাপত্র’ বিষয়ক কর্মসূচি: কুমিল্লায় হাসনাত, সারজিস যাবেন নরসিংদী

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:১০:২৬ অপরাহ্ন, বুধবার, ৮ জানুয়ারী ২০২৫
  • ১৪৩ বার
জুলাই ঘোষণাপত্র নিয়ে আজ থেকে লিফলেট বিতরণ এবং জনসংযোগ কর্মসূচি শুরু করছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। বুধবার থেকে আগামী ৭ দিন পর্যায়ক্রমে দেশের বিভিন্ন জেলায় এই কর্মসূচি পালন করা হবে। মঙ্গলবার (৭ জানুয়ারি) রাতে এ তথ্য জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সেল সম্পাদক (দপ্তর সেল) জাহিদ আহসান।

আজ বুধবার ময়মনসিংহ মহানগর, খুলনা মহানগর, কুমিল্লা জেলা, নরসিংদী, বরিশাল জেলা, চট্টগ্রাম জেলা, রংপুর জেলা, রাজশাহী জেলা, সিলেট জেলা ও চাঁপাইনবাবগঞ্জে লিফলেট বিতরণ ও জনসংযোগ চালানো হবে।

আজ কুমিল্লায় এই কর্মসূচিতে থাকবেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ। গতকাল রাত ১০টা দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে হাসনাত আবদুল্লাহ লিখেছেন, “‘জুলাই ঘোষণাপত্র’ বিষয়ক লিফলেট বিতরণে আগামীকাল সারাদিন কুমিল্লার সহযোদ্ধা এবং ছাত্র-জনতার সাথে দেখা হবে ইনশাআল্লাহ”।

অন্যদিকে নরসিংদীতে কর্মসূচিতে থাকবেন আরেক সমন্বয়ক সারজিস আলম। নিজের ফেসবুক পেজে সারজিস আলম জানান, “‘জুলাই ঘোষণাপত্র’ বিষয়ক লিফলেট বিতরণে আগামীকাল সারাদিন নরসিংদীর সহযোদ্ধা এবং ছাত্র-জনতার সাথে দেখা হবে ইনশাআল্লাহ”।

প্রসঙ্গত, গত ৪ জানুয়ারি জুলাই প্রক্লেমেশন বা জুলাই ঘোষণাপত্রের বিষয়ে জনগণকে সচেতন করতে ৬ থেকে ১১ জানুয়ারি পর্যন্ত সারাদেশে যৌথভাবে লিফলেট বিতরণ, সমাবেশ ও জনসংযোগ কর্মসূচি ঘোষণা করে করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

জুলাই ঘোষণাপত্র’ বিষয়ক কর্মসূচি: কুমিল্লায় হাসনাত, সারজিস যাবেন নরসিংদী

আপডেট টাইম : ১২:১০:২৬ অপরাহ্ন, বুধবার, ৮ জানুয়ারী ২০২৫