ঢাকা ১২:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি ভূমিকম্প মোকাবেলায় রাজধানীর ৪৪৫টি নিরাপদ আশ্রয়স্থল চিহ্নিত: ত্রাণমন্ত্রী এক বছরে ওরাকলের ১৩ শতাংশ কর্মী ছাঁটাই সাঁথিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার ওই ব্যক্তি আমার স্বামী না: চিত্রনায়িকা ববি বাণিজ্যিক ব্যাংকগুলোর রিজার্ভে চাপ বাড়ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ মেসি সবসময়ই গোল করবে, আমি শুধু আমার দলকে জেতাতে চাই : কিলিয়ান এমবাপ্পে রাষ্ট্রীয় নিয়োগে ব্যক্তির মেধা, সততা, দেশপ্রেম ও কর্মনিষ্ঠা গুরুত্বপূর্ণ: অ্যাটর্নি জেনারেল তথ্য উপদেষ্টাকে দিল্লিতে বাধা দেওয়ার বিষয়ে মুখ খুলল ভারত

নেপালে বাস খাদে পড়ে কমপক্ষে ২৩ জন নিহত

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৪৫:১৪ অপরাহ্ন, শনিবার, ২২ ডিসেম্বর ২০১৮
  • ৩৬১ বার

হাওর বার্তা ডেস্কঃ নেপালে শিক্ষার্থী ও শিক্ষকদের বহনকারী একটি বাস খাদে পড়ে কমপক্ষে ২৩ জন নিহত এবং ১৪ জন আহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যায় স্থানীয় বোটানিক্যাল গার্ডেন পরিদর্শন শেষে ফেরার পথে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি প্রায় ৭০০ মিটার গভীর খাদে পড়ে যায়। রাজধানী কাঠমান্ডু থেকে প্রায় ৪০০ কিলোমিটার দূরে পশ্চিমাঞ্চলের প্রত্যন্ত গ্রাম রামরির কাছে এ দুর্ঘটনাটি ঘটেছে। এ খবর দিয়েছে ইন্ডিয়ান এক্সপ্রেস অনলাইন।

খবরে বলা হয়, দুর্ঘটনায় দুইজন শিক্ষক, ২০ শিক্ষার্থী ও বাস চালক নিহত হয়েছেন। নিহত শিক্ষার্থীদের বেশিরভাগই ১৬ থেকে ২০ বছর বয়সী। দুর্ঘটনার সময় ঘটনাস্থলে ২২ জন নিহত হন এবং হাসপাতালে নেয়ার পরে অপর একজনের মৃত্যু হয়। আহত ১৪ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

পুলিশ কর্মকর্তা বেল বাহাদুর পান্ডে জানিয়েছেন, বেপরোয়া গতির কারণে এ দুর্ঘটনা ঘটেছে বলে প্রথমিক তদন্তে জানা গেছে।

উল্লেখ্য, সড়কের বেহাল পরিস্থিতি, বেপরোয়া গতিতে গাড়ি চালানো এবং অনিয়ন্ত্রিত যানবাহনের কারণে প্রায়ই নেপালে দুর্ঘটনা ঘটতে দেখা যায়। গত সপ্তাহেও একটি শেষকৃত্য অনুষ্ঠান থেকে ফেরার পথে ট্রাক দুর্ঘটনায় ২০ জন নিহত হন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি

নেপালে বাস খাদে পড়ে কমপক্ষে ২৩ জন নিহত

আপডেট টাইম : ১০:৪৫:১৪ অপরাহ্ন, শনিবার, ২২ ডিসেম্বর ২০১৮