ঢাকা ০২:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর অস্তিত্বসংকটে বুড়িগঙ্গা ২০২৪-এর জুলাই গণঅভ্যুত্থান প্রবাস থেকে যত প্রতিরোধ মেঘনার এক ইলিশ বিক্রি হলো ১০ হাজার টাকায় মাওলানা মাহমুদ মাদানী ইসরাইলে অস্ত্র সরবরাহ মানবতা ও ভারতের নৈতিক মর্যাদার জন্য কলঙ্ক অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে ৫ আগস্ট সংবাদপত্রে ছুটি বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার আধুনিক শিক্ষার সঙ্গে মূল্যবোধভিত্তিক শিক্ষার সমন্বয়ে কাজ করবে আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট : সেনাপ্রধান শেখ হাসিনা যেন ভারতের ভূখণ্ড ব্যবহার করে রাজনৈতিক বক্তব্য দিতে না পারে: দিনেশ ত্রিবেদীকে হুমায়ুন কবির

সাকা-মুজাহিদের রিভিউ আবেদন

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:২৩:০৯ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০১৫
  • ৪৫৭ বার

ফাঁসির দণ্ডপ্রাপ্ত শীর্ষ দুই যুদ্ধাপরাধী সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরী ও আলী আহসান মুহম্মদ মুজাহিদ চূড়ান্ত রায়ের পুনর্বিবেচনা (রিভিউ) চেয়ে আবেদন করেছেন। বুধবার সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় পৃথক এই দুই আবেদন জমা দেন সাকা চৌধুরীর আইনজীবী হুজ্জাতুল ইসলাম খান আল ফেসানী এবং মুজাহিদের আইনজীবী শিশির মুহম্মদ মুনীর।

সালাউদ্দিন কাদের চৌধুরী ও আলী আহসান মুহম্মদ মুজাহিদের দুই আইনজীবী এতথ্য নিশ্চিত করেছেন। বুধবার সকাল ১০টার দিকে সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় চূড়ান্ত রায়ের পুনর্বিবেচনা (রিভিউ) চেয়ে আবেদন জমা দেন মুজাহিদের আইনজীবী শিশির মুহম্মদ মুনীর।

তিনি বলেন, ৩৮ পৃষ্ঠার মূল ‘রিভিউ’ আবেদনে রায় পুনর্বিবেচনার পক্ষে ৩২টি যুক্তি তুলে ধরা হয়েছে। এদিকে দুপুর পৌনে ১২টার দিকে সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় যুদ্ধাপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর আইনজীবী হুজ্জাতুল ইসলাম খান আলফেসানী চূড়ান্ত রায়ের পুনর্বিবেচনা (রিভিউ) চেয়ে আবেদন জমা দেন।

তিনি বলেন, চূড়ান্ত রায়ের পুনর্বিবেচনা (রিভিউ) চেয়ে আবেদন জমা দেওয়া হয়েছে। ১০৮ পৃষ্ঠার ওই আবেদনে ১০টি যুক্তিতর্ক তুলে ধরা হয়েছে। গত ৩০ সেপ্টেম্বর প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে আপিল বিভাগ এই দুই যুদ্ধাপরাধীর মৃত্যুদণ্ড বহাল রেখে পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেন। পরদিন রায়ের কপি বিচারিক আদালত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পাঠানো হলে বিচারকদের সই শেষে মৃত্যু পরোয়ানা জারি করা হয়।

এ দুটি মৃত্যু পরোয়ানার কপি (ডেথ ওয়ারেন্ট) লাল সালুতে মুড়িয়ে ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। কারাগারে পৌঁছার পর তা দুজনকে পড়ে শোনায় জেল কর্তৃপক্ষ। এরমধ্য দিয়ে চট্টগ্রামের ত্রাস সাকা চৌধুরী এবং একাত্তরে বদর বাহিনীর প্রধান মুজাহিদের দণ্ড কার্যকরের প্রক্রিয়া শুরু হয়। ৬৬ বছর বয়সী সাকা চৌধুরী কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারে এবং ৬৭ বছর বয়সী মুজাহিদ ঢাকা কেন্দ্রীয় কারাগারে আছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর

সাকা-মুজাহিদের রিভিউ আবেদন

আপডেট টাইম : ০৮:২৩:০৯ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০১৫