ঢাকা ০৬:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নিকলী-বাজিতপুরের সাবেক ইউএনও সোহানা নাসরিন এবার কিশোরগঞ্জের ডিসি জনগণের দোরগোড়ায় দ্রুত সেবা পৌঁছে দিতে হবে : ডিএসসিসি প্রশাসক বগুড়াকে আধুনিক শিক্ষা নগরী হিসেবে গড়ে তুলতে চান প্রধানমন্ত্রী: শিক্ষামন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী জুন মাসের মধ্যে হেলথ কার্ড দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী বিরোধী দলের ওপর স্বৈরাচারের ভূত আছর করেছে : প্রধানমন্ত্রী মাদক নির্মূলে শিগগিরই শুরু হবে বিশেষ অভিযান : স্বরাষ্ট্রমন্ত্রী বৈশাখী সাজে শোবিজ তারকারা জুলাই সনদের প্রত্যেকটি অক্ষর বিএনপি বাস্তবায়ন করবে: প্রধানমন্ত্রী হারিয়ে যাচ্ছে বাঙালির ঐতিহ্যবাহী ‘লাল কাপড়ের মোড়ানো খাতা’

এবার সংলাপ চেয়ে প্রধানমন্ত্রীকে এরশাদের চিঠি

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৩৬:২৮ অপরাহ্ন, বুধবার, ৩১ অক্টোবর ২০১৮
  • ৩৯৫ বার

হাওর বার্তা ডেস্কঃ জাতীয় পার্টি নেতৃত্বাধীন সম্মিলিত জাতীয় জোট একাদশ সংসদ নির্বাচন নিয়ে সংলাপ চেয়ে প্রধানমন্ত্রীর কাছে চিঠি দিয়েছেন।

হুসেইন মুহম্মদ এরশাদ স্বাক্ষরিত চিঠিটি প্রধানমন্ত্রীর কার্যালয়ে নিয়ে যান এরশাদের প্রেস ও পলিটিক্যাল সেক্রেটারি সুনীল শুভরায়।

বুধবার (৩১ অক্টোবর)  বেলা সাড়ে ১১টায়  চিঠিটি পৌঁছে দেওয়া হয়। প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারি-১ এই চিঠি গ্রহণ করেছেন বলে সুনীল শুভরায় সাংবাদিককে নিশ্চিত করেন।

জাতীয় একাদশ সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দেশের রাজনীতিতে সংলাপের সুবাতাস বয়ে যাচ্ছে। এর আগে ২৮ অক্টোবর গণফোরাম সভাপতি ও জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেন সংলাপ চেয়ে প্রধানমন্ত্রীকে চিঠি প্রদান করেন।  জাতীয় ঐক্যফ্রন্টের এ আহ্বানে সাড়া দিয়ে ২৯ অক্টোবর ড. কামাল হোসেনসহ ঐক্যফ্রন্টের নেতাদের ১ নভেম্বর গণভবনে আমন্ত্রণ জানান প্রধানমন্ত্রী।

৩০ অক্টোবর বিকল্পধারার চেয়ারম্যান ড. একিউএম বদরুদ্দোজা চৌধুরী প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপের আগ্রহ প্রকাশ করে চিঠি প্রদান করেন। তার আহ্বানে সাড়া দিয়ে বিকল্পধারার চেয়ারম্যানকে ২ নভেম্বর গণভবনে সংলাপের জন্য আমন্ত্রণ জানান প্রধানমন্ত্রী। এরপরেই আজ জাতীয় পার্টির নেতৃত্বাধীন সম্মিলিত জাতীয় জোট সংলাপ চেয়ে প্রধানমন্ত্রীকে চিঠি প্রদান করলো।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

নিকলী-বাজিতপুরের সাবেক ইউএনও সোহানা নাসরিন এবার কিশোরগঞ্জের ডিসি

এবার সংলাপ চেয়ে প্রধানমন্ত্রীকে এরশাদের চিঠি

আপডেট টাইম : ১২:৩৬:২৮ অপরাহ্ন, বুধবার, ৩১ অক্টোবর ২০১৮