ঢাকা ১০:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ফ্যাসিস্ট আমলের প্রশাসনিক বলয় এখনো বহাল! ১৭ বছর বঞ্চিত কর্মকর্তাদের মূল্যায়ন কোথায়? নির্ধারিত সময়ের মধ্যে উন্নয়ন প্রকল্পের কাজ শেষ করতে হবে : নৌ পরিবহন প্রতিমন্ত্রী শ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের ফোন ব্যবহার নিষিদ্ধ: শিক্ষামন্ত্রী কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কর্মসূচি ঘিরে নিরাপত্তা জোরদার: এসআরবি আমার চেয়েও বেশি অভিনয় বোঝে আমার মেয়ে নড়াইলে বিএনপির মিছিলে হামলায় নিহত ২, অভিযোগ কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের বিরুদ্ধে শীত এলেই দেশ বদলায় পাখি, পথ চেনে কীভাবে গোপালগঞ্জে এমপি বাবরের বাড়ি ও ক্লিনিকে নিষিদ্ধ ছাত্রলীগের আগুন চীনে করমর্দন ট্রাম্প-পুতিনের, শির সঙ্গে ত্রিপক্ষীয় আলোচনার প্রস্তুতি সংসদে বিরোধীদলীয় নেতা ঐক্যে ফাটল ধরায় নাশকতার সুযোগ পাচ্ছে ফ্যাসিস্টরা

বাংলা নববর্ষ উপলক্ষে দেশবাসীকে জামায়াত আমিরের শুভেচ্ছা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:২৩:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬
  • ৯১ বার

বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে দেশবাসী ও প্রবাসীদের শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

সোমবার (১৩ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক শুভেচ্ছা বার্তায় তিনি এই অভিনন্দন জানান।

বাণীতে ডা. শফিকুর রহমান বলেন, মহাকালের পরিক্রমায় আমাদের দুয়ারে সমাগত হয়েছে আরও একটি নতুন বাংলা বছর। এবারের নববর্ষ আমাদের জীবনে এক ঐতিহাসিক পরিবর্তনের সাক্ষী হয়ে এসেছে। এই শুভক্ষণে দেশ ও বিদেশে অবস্থানরত সকল বাংলাদেশি ভাই-বোনদের জানাই নতুন বছরের আন্তরিক মোবারকবাদ।

তিনি তাঁর বক্তব্যে দেশের রাজনৈতিক প্রেক্ষাপট তুলে ধরে বলেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রয়াসের মাধ্যমে প্রিয় দেশ ও জাতিকে মুক্ত করার যে লড়াই চলছে, সেই লড়াইয়ের মাধ্যমেই জনগণের কাঙ্ক্ষিত একটি পরিবর্তিত বাংলাদেশ গড়ে তোলাই হোক আমাদের এবারের নববর্ষের মূল অঙ্গীকার।

বিরোধীদলীয় নেতা আরও বলেন, আসুন আমরা সবাই মিলে একটি মানবিক সমাজ গঠন, অর্থনৈতিক মুক্তি এবং সবার জন্য ন্যায়বিচার নিশ্চিত করার লক্ষ্যে নতুন বছরে একধাপ এগিয়ে যাই।

বিবৃতির শেষাংশে জামায়াত আমীর নতুন বছরে দেশ ও জাতির উত্তরোত্তর সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন এবং মহান আল্লাহর দরবারে সাহায্য প্রার্থনা করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিস্ট আমলের প্রশাসনিক বলয় এখনো বহাল! ১৭ বছর বঞ্চিত কর্মকর্তাদের মূল্যায়ন কোথায়?

বাংলা নববর্ষ উপলক্ষে দেশবাসীকে জামায়াত আমিরের শুভেচ্ছা

আপডেট টাইম : ১০:২৩:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬