ঢাকা ০২:২০ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপি-জামায়াত জোট বিদ্যুতের নামে কোটি টাকা বিদেশে পাঁচার করেছে

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:২০:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ অক্টোবর ২০১৮
  • ৩২৫ বার

হাওর বার্তা ডেস্কঃ শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, বিগত বিএনপি-জামায়াত জোট সরকার বিদ্যুতের নামে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাঁচার করেছে। অথচ তারা এক মেগাওয়াটও বিদ্যুৎ উৎপাদন করেনি। ১৯৯৬ সালের আগে বিয়ানীবাজারে মাত্র একটি গ্রামীণ রাস্তা পাঁকা ছিল। এখন যেকোন ইউনিয়নে কমপক্ষে ১৩টি রাস্তা পাঁকা রয়েছে।

গতকাল বিকেলে বিয়ানীবাজার উপজেলার চারখাই উচ্চ বিদ্যালয়ে তিনতলা একাডেমিক ভবনের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। জনগণের কাছে গিয়ে ভোট চাইতে হবে। জনগণ উন্নয়ন চাইলে নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনাকে পুনরায় নির্বাচিত করবে।

স্কুল পরিচালনা কমিটির সভাপতি অধ্যাপক আব্দুল খালিকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান খান, আ’লীগ সভাপতি হাজি আব্দুল হাছিব মনিয়া, স্কুলের প্রধান শিক্ষক স্বপ্না দত্ত পুরকায়স্থ প্রমুখ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

বিএনপি-জামায়াত জোট বিদ্যুতের নামে কোটি টাকা বিদেশে পাঁচার করেছে

আপডেট টাইম : ১১:২০:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ অক্টোবর ২০১৮