ঢাকা ০৮:২৯ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
পরিবেশ রক্ষায় বিশ্বের অনন্য ৫ শহর গজিয়ে ওঠা মাদরাসা শিক্ষা কাঠামোর নেপথ্যে কি ‘মানতের সন্তান’? প্রধানমন্ত্রীর জন্মদিনে ছাত্রদলের দোয়া মাহফিল ও খাবার বিতরণ চীন-রাশিয়ার সঙ্গে পরমাণু বোমা নিয়ন্ত্রণ চুক্তি কঠিন হবে: ট্রাম্প ‘জয় বাংলা’ এখন আওয়ামী লীগের সন্ত্রাসীদের পালানোর স্লোগান: পররাষ্ট্র প্রতিমন্ত্রী আম বয়ানের মধ্য দিয়ে গাইবান্ধায় ৩ দিনের জেলা ইজতেমা শুরু গোপালগঞ্জবাসী চাইলে নাশকতাকারীদের বিরুদ্ধে বিশেষ অভিযান: আইজিপি অস্ট্রেলিয়া সফরের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন জামায়াত আমির জাল সার্টিফিকেটধারীদের দুর্দিন আসছে: শিক্ষামন্ত্রী স্বাধীনতার ৫৫ বছর পরও মৌলিক সমস্যার সমাধান হয়নি : রাষ্ট্রপতি

প্রধানমন্ত্রীর জন্মদিনে বিশেষ ডাকটিকিট

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:৫০:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ সেপ্টেম্বর ২০১৮
  • ৪২৬ বার

হাওর বার্তা ডেস্কঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে অস্ট্রেলিয়া আওয়ামী লীগের উদ্দ্যোগে অস্ট্রেলিয়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে বিশেষ ডাকটিকিট প্রকাশ করা হচ্ছে।

অস্ট্রেলিয়া পোস্টের ‘পার্সোনালাইজড স্ট্যাম্প অফার’ প্রকল্পের আওতায় এ বিশেষ ডাকটিকিট প্রকাশের উদ্যোগ নেওয়া হয়েছে।

১৯৪৭ সালের ২৮ সেপ্টেম্বর গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্থানীয় সময় শুক্রবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় তার জন্মদিনে অস্ট্রেলিয়ার সিডনিতে আনুষ্ঠানিকভাবে বিশেষ এ ডাকটিকিট প্রকাশ করা হবে।

অস্ট্রেলিয়া আওয়ামী লীগ সূত্রে জানা যায়, আনুষ্ঠানিকভাবে প্রকাশের পর বিশেষ এ ডাকটিকিট অস্ট্রেলিয়া পোস্টের নির্দিষ্ট কয়েকটি দোকানে পাওয়া যাবে।

এ উদ্যোগে দাফতরিক সহায়তা করেছে বাংলাদেশের প্রধানমন্ত্রীর কার্যালয়। এজন্য সংশ্লিষ্টদের ধন্যবাদ জানিয়েছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক ড. শাম্মী, অস্ট্রেলিয়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ড. আবুল হাসনাৎ মিল্টন ও নিউ সাউথ ওয়েলস আওয়ামী লীগের সভাপতি হাসান শিমুন ফারুক রবিন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

পরিবেশ রক্ষায় বিশ্বের অনন্য ৫ শহর

প্রধানমন্ত্রীর জন্মদিনে বিশেষ ডাকটিকিট

আপডেট টাইম : ০৬:৫০:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ সেপ্টেম্বর ২০১৮