ঢাকা ০১:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ড্যাপ ও গৃহায়ণ বিধিমালা সংশোধিত হলে সস্তায় ফ্ল্যাট কিনতে পারবে মানুষ : শেখ মজিবুর রহমান ইকবাল বিশ্বমঞ্চে প্রধানমন্ত্রী তারেক রহমান জিয়া পরিবারের তিন প্রজন্মের উত্তরাধিকারের নতুন অধ্যায় স্বেচ্ছাসেবক দল নেতার দাবি তারেক রহমানের জাতিসংঘে ভাষণ গিনেস বুকে উঠবে যুক্তরাষ্ট্র-ইসরাইলকে মধ্যপ্রাচ্য ছাড়ার সতর্কবার্তা দিল ইরান ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হবে ‘সুবিধাজনক সময়ে’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সেনাবাহিনী প্রধানের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ বাসভাড়া কত বাড়ানোর প্রস্তাব করল বিআরটিএ বিশ্বমঞ্চে প্রথম ভাষণ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী, শুরু ঐতিহাসিক সফর জাতিসংঘে বাংলাদেশের অবস্থান তুলে ধরবেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন পাসপোর্ট অধিদফতরের নতুন ডিজি মেজর জেনারেল আলীমুল আমীন

আওয়ামী লীগের অধীনে কেয়ামত পর্যন্ত নির্বাচন সুষ্ঠু হবে না

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:৪৮:১১ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০১৫
  • ৮৩৫ বার
সাবেক প্রধান নির্বাচন কমিশনার বিচারপতি আব্দুর রউফ বলেছেন, ভোটারদের অধিকার তাদের হাতে ফিরিয়ে না দেওয়া হলে কিয়ামত পর্যন্ত আওয়ামী লীগের অধীনে নির্বাচন সুষ্ঠু হবে না।
সোমবার বিকালে জাতীয় প্রেসক্লাবের মিলনায়তনে ‘নির্বাচন কমিশন, সিটি করপোরেশন নির্বাচন ও গণতন্ত্রের ভবিষৎ’ শীর্ষক এক গোলটেবিল বৈঠকে তিনি এ কথা বলেন। বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ এ গোলটেবিল বৈঠকের আয়োজন করে।
আব্দুর রউফ বলেন, আজ আমরা কারচুপির নির্বাচন নিয়ে লাফালাফি করছি, কিন্তু কোনো সরকারের অমলেই নির্বাচন সুষ্ঠু হবে না, যদি ভোটারদের অধিকার তাদের নিজের হাতে না থাকে।
তিনি বলেন, সিটি করপোরেশনের কারচুপির ছবিগুলো হাজার হাজার সিডি কপি করে বাংলাদেশের সমস্ত এলাকায় ছড়িয়ে দিতে হবে। তাহলে অন্তত সাধারণ মানুষ তাদের সঠিক সিদ্ধান্ত নিতে পারবে।
গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ট্রাস্টি ড. জাফরুল্ল্যাহ চৌধুরী বলেন, বেগম খালেদা জিয়া এই সিটি নির্বাচনের মাধ্যমে বুঝিয়ে দিয়েছেন ৫ জানুয়ারি নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত সঠিক ছিল।
আয়োজক সংগঠনের ভারপ্রাপ্ত আহ্বায়ক সাংবাদিক রুহুল আমিন গাজী গোলটেবিল বৈঠকে সভাপতিত্ব করেন। ডক্টর্স এ্যাসোসিয়েশন অব ড্যাবের মহাসচিব এ জেড এম জাহিদ হোসেনের পরিচালনায় গোলটেবিল বৈঠকে আরো বক্তব্য দেন- প্রফেসর আ.ফ.ম ইউসুফ হায়দার, প্রকৌশলী রিয়াজুল ইসলাম রিজু, শিক্ষক কর্মচারী ঐক্যজোটের অতিরিক্ত মহাসচিব জাকির হোসেন, ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম ও জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম প্রমুখ।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ড্যাপ ও গৃহায়ণ বিধিমালা সংশোধিত হলে সস্তায় ফ্ল্যাট কিনতে পারবে মানুষ : শেখ মজিবুর রহমান ইকবাল

আওয়ামী লীগের অধীনে কেয়ামত পর্যন্ত নির্বাচন সুষ্ঠু হবে না

আপডেট টাইম : ০৩:৪৮:১১ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০১৫