ঢাকা ০৮:১৯ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
চীন-রাশিয়ার সঙ্গে পরমাণু বোমা নিয়ন্ত্রণ চুক্তি কঠিন হবে: ট্রাম্প ‘জয় বাংলা’ এখন আওয়ামী লীগের সন্ত্রাসীদের পালানোর স্লোগান: পররাষ্ট্র প্রতিমন্ত্রী আম বয়ানের মধ্য দিয়ে গাইবান্ধায় ৩ দিনের জেলা ইজতেমা শুরু গোপালগঞ্জবাসী চাইলে নাশকতাকারীদের বিরুদ্ধে বিশেষ অভিযান: আইজিপি অস্ট্রেলিয়া সফরের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন জামায়াত আমির জাল সার্টিফিকেটধারীদের দুর্দিন আসছে: শিক্ষামন্ত্রী স্বাধীনতার ৫৫ বছর পরও মৌলিক সমস্যার সমাধান হয়নি : রাষ্ট্রপতি স্পেনের সামনে ফ্রান্স, পর্তুগাল-জার্মানি-ইংল্যান্ড কে কাকে প্রতিপক্ষ পেল গুরুদয়াল সরকারি কলেজে বিশ্ব দর্শন দিবস উদযাপন: দর্শনের আলোয় একসঙ্গে চিন্তা ও কাজের আহ্বান ডিজিএফআইয়ের মেজর পরিচয়ে প্রতারণার জাল, চাকরিচ্যুত আসাদুল কারাগারে

জাতিসংঘে অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক প্রধানমন্ত্রীর ভাষণ আজ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৫১:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ সেপ্টেম্বর ২০১৮
  • ৩৭১ বার

হাওর বার্তা ডেস্কঃ জাতিংসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ ২৭ সেপ্টেম্বর দিনটি কর্মব্যস্ততায় কাটাবেন। তিনি আজ জাতিসংঘের সাধারণ পরিষদে ভাষণ দেবেন, দুটি পুরস্কার গ্রহণ করবেন এবং জাতিসংঘ মহাসচিব ও মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন।

প্রধানমন্ত্রী (স্থানীয় সময়) সন্ধ্যা সাড়ে ৭টা থেকে রাত ৮টার মধ্যে (বাংলাদেশ সময় শুক্রবার সকাল) জাতিসংঘ সদরদপ্তরে সাধারণ পরিষদ হলে জাতিসংঘের ৭৩তম সাধারণ অধিবেশনে ভাষণ দেবেন।

এ বছর অধিবেশনের প্রতিপাদ্য বিষয় হচ্ছে, ‘সকল মানুষের উপযোগী জাতিসংঘ গড়ে তোলা: বিশ্ব নেতৃত্ব এবং শান্তি, সমতা ও টেকসই সমাজের জন্য দায়দায়িত্ব ভাগাভাগি করে নেয়া।’

পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী গত বৃহস্পতিবার ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে বলেন, প্রধানমন্ত্রী তার ভাষণে রোহিঙ্গা সমস্যা সমাধানে ইতিপূর্বে দেয়া তার পাঁচ দফা প্রস্তাবের পাশাপাশি আরও কিছু সুনির্দিষ্ট প্রস্তাব তুলে ধরবেন।

তিনি বলেন, শেখ হাসিনা রোহিঙ্গা ইস্যুর পাশাপাশি বিশ্ব শান্তি, নিরাপদ অভিবাসন, ফিলিস্তিনি জনগণের অধিকার, নারীর ক্ষমতায়ন এবং জলবায়ু পরিবর্তনের মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়েও আলোচনা করবেন।

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তার ভাষণে বিশ্ব নেতাদের সামনে ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠা এবং দেশের চলমান গণতান্ত্রিক প্রক্রিয়াসহ বাংলাদেশের বিভিন্ন আর্থ-সামাজিক অগ্রগতি তুলে ধরবেন।

মাহমুদ আলী আরও বলেন, শেখ হাসিনা এখানে দুটি মর্যাদাপূর্ণ পুরস্কার গ্রহণ করবেন। এর মধ্যে একটি হচ্ছে রোহিঙ্গা সমস্যা সমাধানে তার গতিশীল ও বিচক্ষণ ভূমিকা এবং অপরটি তার অসামান্য নেতৃত্বের জন্য।

প্রধানমন্ত্রী ইন্টার প্রেস সার্ভিস (আইপিএস) এর দেয়া একটি ‘ইন্টারন্যাশনাল অ্যাসিভমেন্ট অ্যাওয়ার্ড’ গ্রহণ করবেন। এ ছাড়া গ্লোবাল হোপ কোয়ালিশন তাকে (শেখ হাসিনা) ‘২০১৮ স্পেশাল রিকগনাইজেশন ফর আউটস্ট্যান্ডিং লিডারশিপ অ্যাওয়ার্ড’ প্রদান করবে। স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যায় দুটি অনুষ্ঠানে এসব অ্যাওয়ার্ড দেয়া হবে।

এছাড়া শেখ হাসিনা বিকালে জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেজের সঙ্গে বৈঠক করবেন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পোমপিওর তার সঙ্গে সাক্ষাৎ করবেন।

প্রধানমন্ত্রী জাতিসংঘের ৭৩তম সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে সপ্তাহব্যাপী সরকারি সফরে ২৩ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে পৌঁছেন।

তিনি ১ অক্টোবর সকালে লন্ডন হয়ে দেশে ফিরবেন। সূত্র: বাসস

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

চীন-রাশিয়ার সঙ্গে পরমাণু বোমা নিয়ন্ত্রণ চুক্তি কঠিন হবে: ট্রাম্প

জাতিসংঘে অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক প্রধানমন্ত্রীর ভাষণ আজ

আপডেট টাইম : ১০:৫১:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ সেপ্টেম্বর ২০১৮