ঢাকা ০৮:০১ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
জেবিএবি নির্বাচনে সভাপতি মোস্তাফিজুর রহমান, সম্পাদক শাহ জাহান সিলেটে ট্রিপল মার্ডারের ঘটনায় থানায় অভিযোগ, পরিবারের দাবি জমি সংক্রান্ত বিরোধের জেরে হত্যা বিএনপিকে গণতান্ত্রিক দল হিসেবে গড়ার কারিগর খালেদা জিয়া: মির্জা ফখরুল আগামী অক্টোবরে শিশুদের জন্য পাঁচটি বিশেষায়িত হাসপাতাল চালু করবে সরকার: প্রধানমন্ত্রী আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ কম খরচে আগাম শিম চাষ, এক কৃষকেরই ২ লাখ টাকা বিক্রির আশা ভালোবাসার মূল্যে কখনোই মানসিক শান্তি হারানো ঠিক নয় ভারতের আন্দোলনে সম্প্রীতির শিক্ষা স্মার্ট ফ্যামিলি কার্ডের বাইরে খোলাবাজারে নিত্যপণ্য বিক্রির পরিকল্পনা করছে টিসিবি দেশের মানুষের উন্নয়নে কাজ করছে সরকার: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

দুই প্রকল্পের ব্যয় বেড়েছে ১০৪ কোটি ৫৮ লাখ টাকা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:৫৫:১৬ অপরাহ্ন, বুধবার, ২৬ সেপ্টেম্বর ২০১৮
  • ৪৩৬ বার

হাওর বার্তা ডেস্কঃ দুই প্রকল্পের ব্যয় বেড়েছে ১০৪ কোটি ৫৮ লাখ টাকা। এর মধ্যে লাকসাম এবং চিনকি আস্তানার মধ্যে ডবল রেললাইন ট্র্যাক নির্মাণ ব্যয় বেড়েছে ৯২ কোটি টাকা এবং ‘ঢাকা-চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ইন্দ্রপুল থেকে চক্রশালা পর্যন্ত বাঁক সরলীকরণ প্রকল্পের ব্যয় ১২ কোটি ৫৮ লাখ টাকা। সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ সংক্রান্ত দুটি ক্রয় প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।

বুধবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে সভাপতিত্ব করেন। বৈঠকে কমিটির সদস্য, মন্ত্রিপরিষদ বিভাগের সিনিয়র সচিব, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বৈঠকে ‘ঢাকা-চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ইন্দ্রপুল থেকে চক্রশালা পর্যন্ত বাঁক সরলীকরণ প্রকল্পের ব্যয় বৃদ্ধির প্রস্তাবও অনুমোদন দেওয়া হয়েছে বলে বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মোসাম্মৎ নাসিমা বেগম সাংবাদিকদের জানান।

তিনি বলেন, লাকসাম এবং চিনকি আস্তানার মধ্যে ডবল রেললাইন ট্র্যাক নির্মাণ প্রকল্পের ব্যয় ৯২ কোটি টাকা  বেড়েছে। এর ফলে প্রকল্পের মোট ব্যয় দাঁড়িয়েছে এক হাজার ৭১৪ কোটি ১০ লাখ টাকা। এর আগে এ প্রকল্পে ব্যয় বেড়ে ছিল প্রায় ৪০০ কোটি টাকা। তিনি জানান, এ প্রকল্পে প্রাথমিকভাবে ব্যয় ধরা হয়েছিল এক হাজার ৩০১ কোটি ২০ লাখ টাকা।

অতিরিক্ত সচিব বলেন, ‘ঢাকা-চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ইন্দ্রপুল থেকে চক্রশালা পর্যন্ত বাঁক সরলীকরণ প্রকল্পের ব্যয় ১২ কোটি ৫৮ লাখ টাকা বাড়ানোর একটি প্রস্তাবেরও অনুমোদন দিয়েছে কমিটি। এ প্রকল্পে আগে ব্যয় ধরা হয়েছিল ৬২ কোটি ৮৫ লাখ টাকা। প্রকল্পে অতিরিক্ত কাজ হওয়ায় ১২ কোটি ৫৮ লাখ টাকা বেড়ে প্রকল্পের মোট ব্যয় দাঁড়িয়েছে ৭৫ কোটি ৪৫ লাখ টাকা।

নাসিমা বেগম বলেন, বৈঠকে বিদ্যুৎ বিভাগের আর তিনটি ক্রয় প্রস্তাব অনুমোদনের জন্য উপস্থাপন করার কথা ছিল। কিন্তু বিদ্যুৎ বিভাগ তাদের প্রস্তাবগুলো প্রত্যাহার করে নিয়েছে। আগামীতে এসব প্রস্তাব উপস্থাপন হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

জেবিএবি নির্বাচনে সভাপতি মোস্তাফিজুর রহমান, সম্পাদক শাহ জাহান

দুই প্রকল্পের ব্যয় বেড়েছে ১০৪ কোটি ৫৮ লাখ টাকা

আপডেট টাইম : ০৫:৫৫:১৬ অপরাহ্ন, বুধবার, ২৬ সেপ্টেম্বর ২০১৮