ঢাকা ০১:০৫ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রয়াত নেতৃবৃন্দের স্মরণে বৃহত্তর ময়মনসিংহ সমিতির উদ্যোগে ২০ জুন আলোচনা সভা ও দোয়া মাহফিল দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা নিরাপত্তা যেন দূরে ঠেলে না দেয় : প্রধানমন্ত্রী ঐক্য ও সম্প্রীতির বার্তা দিয়ে ওবামার প্রেসিডেন্সিয়াল সেন্টার উদ্বোধন মধ্যপ্রাচ্যে শান্তির সুবাতাস এই সপ্তাহে ওটিটি প্ল্যাটফর্মে দর্শকদের জন্য যা থাকছে সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের শাকিরার প্রেম-বিচ্ছেদের গল্প শিক্ষা খাতে ৮৩ হাজারো মামলার জটে আটকা শিক্ষক ও কর্মচারী নিয়োগ: শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভা অনুষ্ঠিত

পুরুষদের ঘরে ডেকে এনে ‘নগ্ন’ করতেন তারা, তারপর

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:৪৯:৪৭ অপরাহ্ন, শনিবার, ২২ সেপ্টেম্বর ২০১৮
  • ৪৮৭ বার

হাওর বার্তা ডেস্কঃ যেকোন ধনাঢ্য ব্যক্তিকে টার্গেট করে মোবাইল ফোন নম্বর সংগ্রহ করে তাদের প্রথমে প্রেমের অফার দিয়ে বাড়িতে ডাকত। এই ডাকে কেউ কেউ সাড়া দিয়ে ফেঁসে যায়। তাদের বাড়িতে ডেকে এনে ঘরের দরজা বন্ধ করে উভয়ে বিবস্ত্র হয়।

পরে এরা তাদের ছেলে সহযোগিদের ফোন করে। তারা এসে দরজা নক করে ভেতরে প্রবেশ করে। তাদের বিবস্ত্র অবস্থায় বিভিন্ন আংগিকে ছবি তোলে। ছবি ফেইসবুকে বা নানাভাবে প্রকাশ করার ভয় দেখিয়ে মোটা অংকের অর্থ আদায় করে।

নওগাঁর পার-নওগাঁ (দক্ষিণপাড়া) এলাকায় এমন অভিযোগে গত বৃহস্পতিবার গভীর রাতে চার নারী ও চার পুরুষকে গ্রেপ্তার করেছে জেলা সদর মডেল থানা পুলিশ। এই চক্র বেশ কিছুদিন ধরে নওগাঁ শহরের বিভিন্ন এলাকায় বাসা ভাড়া নিয়ে বসবাস করে এই অপকর্ম করে আসছিল। পুলিশ তাদের বহুদিন ধরে খুঁজছিল।

গ্রেফতারকৃতরা হলেন, পার-নওগাঁ দক্ষিণপাড়া এলাকার মোছা. শান্তা খাতুন (৩০), মোছা. নিপা খাতুন (৩২) ও মোছা. সন্ধ্যা খাতুন (১৯), বগুড়ার আদমদিঘী থানার কেল্লা গ্রামের মোছা. রিয়া খাতুন, সদর উপজেলার ফতেপুর গ্রামের হারুন মণ্ডল (৩৬), মো. আরিফ হোসেন (২৫), নুর ইসলাম নোবেল (২০) ও মো. আশিক (১৯)।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নওগাঁ শহরের বাঙ্গাবাড়িয়া এলাকার শিউলী ম্যানসনের চতুর্থতলায় ভাড়া থাকাকালীন সময় মঙ্গলপুর গ্রামের জনৈক রফিকুল ইসলামকে এমন ফাঁদে ফেলে নগদ ৫০ হাজার টাকা আদায় করে এবং ৮ লাখ টাকা দাবি করে সাদা স্ট্যাম্পে স্বাক্ষর করে নিয়ে ছেড়ে দেয়ার অভিযোগ রয়েছে।

ঘটনার দিন শহরের একটি ডায়াগনষ্টিক সেন্টারের সহকারী পরিচালককে প্রেমের ফাঁদে ফেলে বাড়িতে ডেকে ফাঁসিয়ে অর্থ আদায়ের কৌশল অবলম্বন করে। কৌশলে তিনি থানায় জানালে পুলিশ সুপারের নির্দেশনায় অফিসার্স ইনচার্জ মো. আব্দুল হাইয়ের নেতৃত্বে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

প্রয়াত নেতৃবৃন্দের স্মরণে বৃহত্তর ময়মনসিংহ সমিতির উদ্যোগে ২০ জুন আলোচনা সভা ও দোয়া মাহফিল

পুরুষদের ঘরে ডেকে এনে ‘নগ্ন’ করতেন তারা, তারপর

আপডেট টাইম : ০৩:৪৯:৪৭ অপরাহ্ন, শনিবার, ২২ সেপ্টেম্বর ২০১৮