ঢাকা ০৫:০০ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ঢাকার যানজট নিরসনে ৭ নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডের আশ্বাস দিয়ে ৬০ বছরের বৃদ্ধাকে ধর্ষণ জ্বালানি সংকট ১৭ বছরের উত্তরাধিকার সূত্রে পাওয়া: তিতুমীর মন্ত্রিসভায় সোমবার ফাইল উঠলে বৃহস্পতিবারই গেজেট ছয় মাসে দেশে কোনো গুম, বিচারবহির্ভূত হত্যার ঘটনা ঘটেনি : স্বরাষ্ট্রমন্ত্রী হাসনাত আব্দুল্লাহর দুঃখ প্রকাশের পর কওমি ছাত্রদের কর্মসূচি প্রত্যাহার বিশ্বের নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে গুম সবচেয়ে ভয়ংকর: প্রধানমন্ত্রী জনগণকে নিয়ে অপরাধ দমনের জন্য পুলিশ কর্মকর্তাদেরকে নির্দেশ আইজিপির জলের বুকে লাল শাপলার নকশিকাঁথা শাড়িকাণ্ডের আরেক মামলায় তিশার বিরুদ্ধে অভিযোগের সত্যতা পায়নি পুলিশ, নারাজি দেবেন বাদী

বীর মুক্তিযোদ্ধা আবদুল হক নূরুর ইন্তেকাল

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:৩২:৫৮ অপরাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬
  • ৮৬ বার

কিশোরগঞ্জের মিঠামইনের কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা বিশিষ্ট শিক্ষানুরাগী আবদুল হক নূরু আর নেই। আজ রোববার (২২ মার্চ ২০২৬) বিকেল ৩ টায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

প্রয়াত আবদুল হক নূরু ছিলেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের ছোট ভাই । দীর্ঘদিন ধরে লিভার সিরোসিসে ভুগছিলেন তিনি।

শিক্ষাক্ষেত্রে তাঁর অবদান বিশেষভাবে স্মরণীয়। তিনি মিঠামইনের আবদুল হক সরকারি কলেজের প্রতিষ্ঠাতা ও প্রাক্তন অধ্যক্ষ হিসেবে শিক্ষা বিস্তারে অগ্রণী ভূমিকা পালন করেন। পাশাপাশি রাজনৈতিক অঙ্গনেও তিনি ছিলেন সক্রিয় ও প্রভাবশালী ব্যক্তিত্ব। মিঠামইন উপজেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেন তিনি। এছাড়াও স্থানীয় বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পৃষ্ঠপোষকতায় তিনি ছিলেন সদা অগ্রগামী।

আজ রোববার বাদ এশা ঢাকার ধানমন্ডি ৭ নম্বর রোডস্থ বায়তুল আমান জামে মসজিদে তাঁর প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। পরদিন সোমবার মিঠামইনে দ্বিতীয় দফা জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

ব্যক্তিগত জীবনে আবদুল হক নূরু ছিলেন হাস্যোজ্জ্বল, সাদাসিধে ও প্রাণখোলা একজন মানুষ। সংগঠক হিসেবে তাঁর দক্ষতা ও মানবিক গুণাবলি তাঁকে আলাদা মর্যাদায় অধিষ্ঠিত করেছে।
তাঁর মৃত্যুতে কিশোরগঞ্জসহ সংশ্লিষ্ট এলাকায় রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে। তাঁর এই শূন্যতা সহজে পূরণ হওয়ার নয় বলে অভিমত জানিয়েছেন স্থানীয়রা।

প্রয়াতের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হচ্ছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি জানানো হচ্ছে গভীর সমবেদনা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ঢাকার যানজট নিরসনে ৭ নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

বীর মুক্তিযোদ্ধা আবদুল হক নূরুর ইন্তেকাল

আপডেট টাইম : ০৫:৩২:৫৮ অপরাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬